ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নারায়ণগঞ্জসহ ৩ জেলায় নতুন এসপি সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা, দুমড়েমুচড়ে গেছে গাড়ি ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু নারায়ণগঞ্জে ‘আফগানি বেশে’ খেলনা বন্দুক হাতে জনমনে আতংক সৃষ্টিকারী ২ তরুণ শ্রীঘরে মাধবপুরে মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ, জনমনে ক্ষোভ নাটকীয়তা শেষে মাগুরায় কর্মরত পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া বিএনপি নেতা নয়ন গ্রেপ্তার পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে অভিযান অনুমোদনহীন ডবল ডেকার স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর মেহেরপুরে ‘বই’ দেখে পরীক্ষা দেয়ার দৃশ্য ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে মারধর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ প্রায় ৫০ কিলোমিটার যানজটে নাজেহাল ফেসবুকে এআই ‘চোর-পুলিশ’ ছবিতে সয়লাব, ব্যক্তিগত তথ্য নিয়ে ঝুঁকি বাড়ছে সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জের সার্বিক দায়িত্ব পেলেন এক হুইপ দুই মন্ত্রী কক্সবাজারে র‍্যাবের চেকপোস্টে এক লাখ ইয়াবা ও ব্যবহৃত পিকআপসহ গ্রেপ্তার-২ বাসসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক সাংবাদিক কাদের গনি চৌধুরী ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ পুরো দেশ অবৈধ ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল গোয়েন্দা সংস্থা: বিএফআইইউ চীনা প্রতিষ্ঠান থেকে ২৫ টাকায় প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে সরকার আগামী সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা সিইসির না’গঞ্জ সদর ইউএনও’র প্রচেষ্টায় দখলমুক্ত তিন কোটি টাকা মূল্যমানের সরকারি সম্পত্তি ট্রাইব্যুনালে হাজিরা দিলেন না’গঞ্জের সাবেক মন্ত্রী গাজী ও কাউন্সিলর মতি নারায়ণগঞ্জের পূর্ণ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আপিলের শর্তে জামিন আবেদন নামঞ্জুর, প্রতারণার মামলার সাজায় কারাগারে বিদিশা নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় নিহত বেড়ে ৯৫; ভারতীয়সহ নিখোঁজ ৩৮৪ পর্যটক টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ ৫ হাজার ইয়াবা জব্দ সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার যে কারনে গ্রেপ্তার হলেন বিদিশা  নারায়ণগঞ্জে ফের হত্যাকান্ড: এবার ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক খুন  টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভুয়া পুলিশসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-২৪ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফে পৃথক অভিযানে বিপুল পরিমাণে আইস ও ইয়াবাসহ আটক-১ রংপুরে একই পরিবারের ৪ জন খুন: দুই আসামির স্বীকারোক্তিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ সদস্যের সৎকার সম্পন্ন নারায়ণগঞ্জে ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও  রূপগঞ্জে বিয়ের প্রলোভনে নারীকে আটকে রেখে গণধর্ষণ, গ্রেপ্তার-৩ না’গঞ্জ আদালত চত্বরে হত্যা মামলার আসামি সিফাতকে পুলিশের সামনেই বিবস্ত্র করে গণপিটুনি রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেলেন আবু আউয়াল বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে মালবাহী জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ-২২ নারায়ণগঞ্জ সদর উপজেলায় কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের  উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন ইনস্টলেশন অনুষ্ঠিত ডিএমপির তেজগাঁও ও পল্টন থানার দুই ওসি প্রত্যাহার রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোলে হস্তান্তর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, যত বড় নেতা হোক ছাড় নয়: শাহজাহান চৌধুরী কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, ৩০ যাত্রীকে জানালা ভেঙে উদ্ধার এই প্রথম এক মন্ত্রণালয়ে ২ প্রতিমন্ত্রী টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক নতুন ৪ মন্ত্রীসহ ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর বুলবুল হত্যাকান্ড: সিফাত বাহিনীর প্রধানসহ আটক-৯ এনবিআরে রদবদল, সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা না’গঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রেমিক ও নিজ বাবার সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া না’গঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় ইসলামী যুব আন্দোলনের নেতা খুন মির্জা ফখরুলকে ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ডিসি রায়হান কবির শতবর্ষী বৃদ্ধ প্রতিবন্ধী হাসান আলীর পাশে রূপগঞ্জের মানবিক ইউএনও আড়াইহাজারে পুকুরে ডুবে একসাথে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ টেকনাফে মাদকবিরোধী অভিযানে ২৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করেছে সরকার একযোগে ফের তিন জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ আর নেই ‘এআই’ অটোফাইন সিস্টেম’ চালুর ফলে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৪ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন র‍্যাবের জালে টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক-২ আজ থেকে ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহরে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’ ফের বদলে গেলো এয়ারটেল, এবার ‘সার্কেল’ নামে নবযাত্রা দুদকের নতুন চেয়ারম্যানের দায়িত্বে সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলে সাক্ষর চূড়ান্ত, কার বেতন কত বাড়ল শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে বিনাশ্রম কারাদণ্ড নারায়ণগঞ্জ জেলা নাজিরের বিরুদ্ধে ভিত্তিহীন-মিথ্যা অপপ্রচারে লিপ্ত একটি কুচক্রী মহল ‘র‍্যাব’ বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের চূড়ান্ত অনুমোদন, থাকবে পুলিশের অধীনে নারায়ণগঞ্জ সদর উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম ডিসেম্বরের মধ্যে শুরু; ইউএনও নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত কোটি টাকার প্রকল্পের মাঝেও পুড়ছে সেন্টমার্টিনের কেয়াবন ভারতীয় ভিসার নামে সারাদেশে স্লট বাণিজ্যের সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে কোটি টাকা  নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত টেকনাফে যৌথবাহিনীর অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-১১ মৌলভীবাজারের মাথিউরা চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত-১০, গ্রেপ্তার-১ বিদ্যুৎ-গ্যাসের সংকট ১ বছরের মধ্যে সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী আমীর খসরু সদরঘাটে চাঁদার ভাগ নিয়ে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১ আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের করুন মৃত্যু নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান: বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ, আটক-২ ফেনীর বহুল আলোচিত চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে গ্রেপ্তার র‍্যাব পরিবর্তন করে এসআরবি: খসড়া আইনের মতামতে মিলছে না সাড়া

রহস্যেঘেরা টোপে সুন্দরী অভিনেত্রী রেখা বলিউড কাঁপিয়ে কোটি মানুষের হৃদস্পন্দন

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৬:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ৬৪৭ বার পড়া হয়েছে
 ঋতম্ভরা বন্দ্যোপাধ্যায়,কোলকাতা প্রতিনিধি।।
রেখা শুধু ভারতের নন, বাংলাদেশ, পাকিস্তান, ব্রিটেন, আমেরিকা সহ গোটা বিশ্বের হৃদস্পন্দন।কিন্তু তার জীবনের শুরু থেকেই বাবার অবহেলা,পারিবারিক বঞ্চনার মধ্যে থেকে জীবন যুদ্ধে এগিয়ে যেতে হয়েছিল। অজস্র কাঁটা বিছানো পথে তাকে জনপ্রিয়তার শীর্ষে উঠতে হয়েছে। আসল নাম ভানুরেখা গণেশন। পিতা শিবাজী গণেশনও ছিলেন নামী অভিনেতা।
বলিউডের সবচেয়ে সুন্দরী, প্রতিভাবান এবং অভিজ্ঞ অভিনেত্রীদের মধ্যে একজন রেখা। বলিউড তথা বি-টাউনের এত বড় নাম থাকা সত্বেও  ব্যক্তিগত জীবনে এখনও রহস্য রয়ে গেছে। বিনোদন জগতে শোনা যায়, রেখা তাঁর কেরিয়ারে যতটা খ্যাতি পেয়েছেন, ব্যক্তিগত জীবনে তিনি সমান কষ্ট পেয়েছেন।
১৯৫৪ সালের ১০ অক্টোবর, চেন্নাইয়ে জন্ম হয় রেখার। নায়িকার জীবন বরাবরই বিতর্কে ঘেরা। তিনি এমন জায়গায় রয়েছেন, যেখানে মানুষ পৌঁছানোর স্বপ্ন দেখে। এই খ্যাতি পেতে রেখাকেও কঠোর পরিশ্রম ও বহু সংগ্রাম করতে হয়েছে। ১৩ বছর বয়সে কেরিয়ার শুরু হয় রেখার। তামিল ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এবং এরপর বলিউডে আসেন। যশ চোপড়া সহ আরও একাধিক নির্মাতাদের সঙ্গে কাজ করে নাম- যশ হয় তাঁর।
রেখার জীবনে বহু মানুষ এসেছেন। এমনকী খুব অল্প বয়স্ক সহকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও শোনা যায়। বহু সত্যি সামনে আসেনি। পর্দায় ভালোবাসায় তিনি সফল হলেও, বাস্তবে কখনও সম্পর্কের রূপ নিতে দেখা যায়নি। প্রেমের ক্ষেত্রে রেখা বরাবরই দুর্ভাগা ছিলেন।
রেখার জীবনে দুটি মাইলফলক ছিল যা তাঁকে বদলে দেয়। প্রথমটি ছিল অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সাক্ষাৎ, দ্বিতীয়টি ১৯৯০ সালে মুকেশ আগরওয়ালের সঙ্গে তাঁর বিয়ে। অমিতাভের সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে নানা গুজব ছিল। বিয়ের এক বছর পর আত্মহত্যা করেন রেখার স্বামী মুকেশ আগরওয়াল। এরপর মুকেশের পরিবার এবং ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন রেখাকে দোষ দিতে শুরু করেন। সুভাষ ঘাই এবং অনুপম খেরের মতো বড় নামও সে তালিকায় ছিল।
মুকেশের পর রেখা বিয়ে করেন বিনোদ মেহরাকে। কিন্তু এই বিয়ে মেনে নেয়নি কেউ। শোনা যায়, কলকাতায় বিয়ে সেরে দু’জনেই যখন মুম্বই ফিরে যান, তখন নববধূ রেখাকে জুতো দিয়ে স্বাগত জানানো হয়। এই বিয়েতা নায়িকার শাশুড়ি কমলা সন্তুষ্ট ছিলেন না। রেখা আশীর্বাদ নিতে নীচু হতেই তাঁর শাশুড়ি ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এমনকী রেখাকে মারার  জন্য তিনি চটিও বের করেন এবং  নতুন বৌকে ঢুকতে দিতেও অস্বীকার করেন তিনি।
রেখার নাম অনেক তারকার সঙ্গে জড়ায়। যার কারণে তিনি বহু বিতর্কে জড়ান। অমিতাভ ছাড়াও নবীন নিসচল, বিশ্বজিৎ, জিতেন্দ্র, শত্রুঘ্ন সিনহা, বিনোদ মেহরা, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমারের মতো অভিনেতাদের সঙ্গেও রেখার প্রেম- সম্পর্ক নিয়ে জল্পনা শোনা যায়। তবে নায়িকার জীবনে প্রেম টেকেনি। কোনও না কোনও কারণে রেখার ভালোবাসার মানুষটির সঙ্গে বিচ্ছেদ হত। এটা ইন্ডাস্ট্রিতে তাঁর ভাবমূর্তির ওপর প্রভাব ফেলেছিল।
সিঁথিতে কার নামের সিঁদুর?
রেখার সিঁথিতে সিঁদুরটি কার নামে, তা আজও গোপন। গত কয়েক বছর ধরে এ নিয়ে বিতর্ক ও প্রশ্ন অব্যাহত রয়েছে। মানুষ জানতে চায় কার নামে তিনি সিঁদুর পরেন। ঋষি কাপুর ও নীতু সিংয়ের বিয়েতে রেখা সিঁদুর লাগিয়ে মঙ্গলসূত্র পরেছিলেন।
ভারতীয় চলচ্চিত্র তারকাদের মধ্যে অন্যতম নাম রেখা। তাঁর জীবনের সঙ্গে গভীর রহস্য জড়িয়ে আছে। তাঁকে সব সময় হাসতে দেখা যায়, জীবনের কষ্ট নিয়ে খুব একটা কথা বলেননি তিনি। রেখার কেরিয়ার যতই ভাল হোক না কেন, অভিনেত্রী তাঁর জীবনে নীরবে যে কষ্ট সহ্য করেছেন তা খুব কম মানুষ জানেন।
১৯৬৬ সালে রাঙ্গুলা রত্নম নামে একটি তেলুগু ছবির মাধ্যমে এক শিশু শিল্পী হিসাবে প্রথম সিনেমায় আবির্ভাব রেখার। নায়িকা হিসাবে শাওন ভাদো। কমেডি ছবি “খুব,সুরত” ছবির জন্য তিনি প্রথম ফিল্ম ফেয়ার পুরষ্কার পেয়েছেন।।
১৯৮১ সালে পরিচালক মুজাফফর আলীর  “উমরাও জান” ছবি অসামান্য অভিনয় ও মুরজা নাচ পরিবেশন করে সারা ফিল্ম জগতে হৈচৈ ফেলে দেন। ছবিটি প্রচণ্ড হিট হয়ে উঠে। তারপর থেকে রেখাকে আর পিছে ফিরে তাকাতে হয় নি।
ষাট বছর পেরিয়ে গেলেও তার সৌন্দর্য এখনো মন কেড়ে নেয়। মাত্র কিছুদিন আগেও তিনি একটি পুরষ্কার বিতরণ মঞ্চে সকলের অনুরোধে উমরাও জান ছবির মুজরো গানটি নেচে গেয়ে মাতিয়ে দিয়েছেন সকলকে।
তার অমলিন সৌন্দর্যের কারণ সম্পর্কে জানা গেছে তিনি দৈনিক নির্দিষ্ট সময় একটানা দুঘন্টা যোগব্যায়াম চর্চা করেন।
রাজনীতি না করলেও তাকে রাষ্ট্রপতি মনোনীত সংরক্ষিত আসনে রাজ্যসভার সদস্য করা হয়েছিল। তিনি সংসদে খুব কমই আসতেন। আমি আমার বাবার সঙ্গে পার্লামেন্টে গেলে হঠাৎ সাক্ষাৎ পেয়েছিলাম রেখার। সেদিন তিনি এসেছিলেন অত্যন্ত গোপনে। বেরিয়ে যাওয়ার সময় সাংসদদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় তার সঙ্গে একটিবার করমর্দন করার জন্য। কিন্তু মুখে হাল্কা হাসির ছোঁয়াচ বুলিয়ে নিঃশব্দে তিনি বেরিয়ে আসতেই সাংবাদিকেরা ঘিরে ফেলেন তাকে। শেষ পর্যন্ত তার সুরক্ষা কর্মীরা তাকে উদ্ধার করে গাড়িতে বসিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

রহস্যেঘেরা টোপে সুন্দরী অভিনেত্রী রেখা বলিউড কাঁপিয়ে কোটি মানুষের হৃদস্পন্দন

আপডেট সময়- ০৬:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫