শিরোনাম
কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ

ডিএমপির তেজগাঁও ও পল্টন থানার দুই ওসি প্রত্যাহার

স্বরাষ্ট্রমন্ত্রী-কমিশনার-আইজিপির আকস্মিক পরিদর্শন..!

অনলাইন ডিজিটাল ডেস্ক।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও এবং পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করে সংযুক্ত করা হয়।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন- তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

আদেশে আরও বলা হয়, তাদেরকে প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট ২০২৬ তারিখ থেকেই কার্যকর করা হবে।

তবে পুলিশ সূত্র বলছে, শুধু ‘প্রশাসনিক কারণ’ নয়, দিনের বিভিন্ন ঘটনায় দুই কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শনিবার বিকেলে আকস্মিকভাবে তেজগাঁও থানায় পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানার ওসিকে সেখানে পাননি। পরে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সরেজমিনে দেখেন ও পরিদর্শন করেন।

এর পরবর্তীতে, সন্ধ্যায় পল্টন মডেল থানা পরিদর্শনে যান পুলিশপ্রধান ও ডিএমপি কমিশনার। সূত্র আরও জানায়, সেখানে ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সিভিল পোশাকে পাওয়া যায়। এ সময় থানার কিছু কার্যক্রমেও অসংগতি তাদের নজরে আসে।

পুলিশের একাধিক তথ্য সূত্র বলছে, এসব বিষয় নিয়ে পরিদর্শনের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই তেজগাঁও ও পল্টন মডেল থানার দুই ওসিকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...