শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান

ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট

 

হাইকোর্ট। ছবি: সংগৃহীত

 

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৮(১) ধারায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে এ ধরনের আদেশের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার বিকল্প আইনি পথ রয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ৪৩৯ ও ৫৬১-এ ধারায় প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দেওয়া একটি আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে আদালত রুল খারিজ করে দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল আমিন। প্রতিপক্ষ হাজী মো. আবুল বশরের পক্ষে ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী মো. আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন।

এ ছাড়া সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহীন, ফারহানা আবেদিন, মো. তারেক রহমান ও শারমিন হামিদ শুনানিতে অংশ নেন।

মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রামের বাসিন্দা হাজী মো. আবুল বশর ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৮(১) ধারায় মোহাম্মদ ফয়সালসহ অন্যদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ৯৪/২০২৫ নম্বর মামলা করেন।

অন্যদিকে, মোহাম্মদ ফয়সালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেওয়ানি আদালতে ১৬১/২০২৫ ও ১৬২/২০০৫ নম্বরে দুটি মামলা দায়ের করেন। দেওয়ানি মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এডিএম আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানান তারা। এ জন্য ২০২৫ সালের ২৪ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ৩৪৪ ধারায় একটি দরখাস্ত দাখিল করেন। পরে ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে আরেকটি দরখাস্তের মাধ্যমে আগের আবেদনটি নথিজাত করার আবেদন জানানো হয়। এডিএম ওই আবেদন মঞ্জুর করে আগের দরখাস্তটি নথিজাত করেন।

এডিএমের এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মোহাম্মদ ফয়সালসহ মোট ১০ জন হাইকোর্টে রিট করেন। ২০২৫ সালের ২১৩১৯ নম্বর রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারির পাশাপাশি সংশ্লিষ্ট আদেশের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দেন। রিটে ভূমি মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রামের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা এবং হাজী মো. আবুল বশরকে বিবাদী করা হয়।

রিটের চূড়ান্ত শুনানি শেষে আদালত রুল খারিজ করে দেন। পর্যবেক্ষণে আদালত বলেন, ফৌজদারি কার্যবিধির অধীনে গৃহীত কার্যক্রম বাতিলের জন্য রিট আবেদন গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন সংশ্লিষ্ট আইনে প্রতিকারের বিকল্প ব্যবস্থা রয়েছে। এডিএমের আদেশে সংক্ষুব্ধ ব্যক্তিরা উপযুক্ত ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ৪৩৯ ও ৫৬১-এ ধারায় প্রতিকার চাইতে পারবেন বলেও উল্লেখ করেন হাইকোর্ট।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...