শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড

 

 

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মাহবুবুর রহমানের বিরুদ্ধে নিয়মিত হারে ঘুষ গ্রহণসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সরকারি অর্থ ও সম্পদ লুটপাটের মাধ্যমে অর্জনের অভিযোগ উঠেছে। তবে, সরেজমিনে এসকল অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

বিআরটিএর সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মাহবুবুর রহমান বর্তমানে নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জিঃ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সরকারি তথ্য অনুযায়ী, তিনি ১২ মে ২০২৪ তারিখে এ পদে যোগ দিয়ে বর্তমান সময় পর্যন্ত বহালরযেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিযোগকারী জানিয়েছেন, এ জেলায় দায়িত্ব নেয়ার পর থেকে তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। সাংবাদিকদের অর্থে মাধ্যমে ম্যানেজ করে সকল তথ্য ধামাচাপা দিয়ে রেখেছে। কিছু কিছু এবং কারো কারো ক্ষেত্রে মাসোহারা দিয়ে রেখেছেন।
দীর্ঘদিন দায়িত্ব পালনের সুযোগকে কাজে লাগিয়ে সহকারী পরিচালক(ইঞ্জি:) মাহবুবুর রহমান(এডি) একচ্ছত্র নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রভাব বিস্তার করেছেন। বিভিন্ন সেক্টর থেকে উৎকোচ হিসেবে বিপুল পরিমাণে সরকারি অর্থ সহ সেবাপ্রাপ্তিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।

তবে, তার সকল কাজে সহায়তাসহ বাটোয়ারার একটা অংশ নিচ্ছেন জেলা প্রশাসক কার্যালয়ে, দায়িত্বরত এক ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, প্রতি পরিক্ষার বোর্ড থেকে ৯০ হাজার করে মাসে ৩থেকে ৪টা বোর্ডে প্রতিমাসে ২ লাখ ৭০ থেকে ৩লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তার সত্যতা মেলেনি।

তবে, অভিযোগকারী আরও জানিয়েছেন, ওই কর্মকর্তা যোগদানের পর থেকে বিআরটিএ সহকারী পরিচালক, ইন্জি: মাহবুবুর রহমানের ঘুষের রাজত্বের দৌরাত্ম আরো বেড়ে গেছে।

গোপন সূত্রে জানা গেছে,  একটি নিদৃিষ্ট হারে অর্থের যোগানের মাধ্যমে সহকারী পরিচালক(ইঞ্জি:) মাহবুবুর রহমান ওই কর্তার যোগসাজসে সরকারি অর্থসহ সেবাপ্রাপ্তিদের কাছ থেকে নিরবচ্ছিন্নভাবে বিপুল পরিমাণ অর্থ প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালকের যোগসাজশে ঘুষ বাবদ অর্থ লেনদেন প্রসঙ্গে জানতে চাইলে, ওই ম্যাজিস্ট্রেট জানান, এসকল বিষয়ে তার কিছুই জানা নেই।  এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা এবং বানোয়াট বিষয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে,  বিআরটিএ এর সহকারী পরিচালক(এডি) (ইন্জি:) মাহবুবুর রহমানের বিরুদ্ধে নামে-বেনামে একাধিক ফ্ল্যাট, বাড়ি ও গাড়ি ও প্রচুর সম্পত্তি থাকার অভিযোগও বেশ কয়েকবার চাউর হয়েছে। এসব সম্পদের বৈধ উৎস যাচাই করাসহ দুদক ও বিআরটিএ’র উচ্চপদস্থ কর্মকর্তার কাছে হস্তক্ষেপপর জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী অভিযোগকারীরা।

তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, বিআরটিএর বিভিন্ন সেবা নিতে আসা গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত ফি বাবদ অর্থ আদায়ের মারাত্মক অভিযোগ। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা, যানবাহনের মালিকানা পরিবর্তন, রেজিস্ট্রেশন ও ফিটনেস সংক্রান্ত কাজে মোটা অংকের অর্থ ঘুষ লেনদেনের অভিযোগের প্রমান মিলেছে।

এছাড়াও, বেশ কয়েকজন সেবাপ্রত্যাশীর অভিযোগ, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ঘুষ দিতে রাজি না হলে নানা অজুহাতে পরীক্ষায় অকৃতকার্য দেখানো হয়।

অন্যদিকে, চাহিদা অনুযায়ী অর্থ দিলে পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেওয়ার সুযোগ তৈরি করা হয় বলেও অভিযোগ রয়েছে।
তবে, এসব অভিযোগের পক্ষে নির্দিষ্ট প্রমানসহ সত্যতা মিলেছে সরেজমিনে।
অভিযোগ সূত্রে জানা গেছে  মালিকানা বদলি শাখায় ফাইল আপডেট ও ডাটা এন্ট্রির নামে ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ করা হয়েছে। রেজিস্ট্রেশন শাখায় ফাইল সম্পন্ন ও স্বাক্ষরের জন্য ১০ থেকে ২০ হাজার টাকা এবং ফিটনেস সংক্রান্ত কাগজপত্র সম্পন্ন করার নামে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

☞ সরেজমিন তদন্তে প্রতিবেদন:
✔ সেবাপ্রাপ্তিদের কাছ থেকে টাকা আদায়ের তালিকা সমূহ:

✘ বিআরটিএ লাইসেন্স বাবদ ২৮০০/=(এডিট এবং ইন্সপেক্টর)
✘ ফিটনেস (বড় ট্রাক)বাবদ-২০০০/=
✘ ফিটনেস (বাস) বাবদ- ৩০০০/=
✘ ফিটনেস ছোট গাড়ি- ১০০০/=

এছাড়াও, রুট পরমিট বড় গাড়ি- ২০০০/=
✘ রুটপারমিট ছোট গাড়ি- ১৫০০/=

➤ এই নির্ধারিত হার সেবাগ্রহীতার কাছ থেকেই উৎকোচ বা ঘুষ আদায় করা হয়ে থাকে।

এসকল কাজে সহকারী প্রকৌশল ইন্জিনিয়ারিং মাহবুবুর রহমানকে সহায়তা করে থাকেন নারায়ণগঞ্জ বিআরটিএ দায়িত্বরত ২জন পরিদর্শক,  (১) ওসমান গনি এবং অপরজন (২) সাখাওয়াত হোসেনসহ বেশ কয়েকজন দালাল।

অভিযোগকারীরা আরও দাবি করেন, অফিসের দুইজন পরিদর্শক এবং কয়েকজন দালালের মাধ্যমে এসব কাজের অবৈধ অর্থ লেনদেন করা হয় উল্লেখ করে অভিযোগকারীরা দাবি করেছেন, সেবাপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ আদায়ের ক্ষেত্রে এরাই মূল হোতা বা সহযোগী।

অভিযোগ রয়েছে, জেলার বিভিন্ন স্থান থেকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে আসা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে কাঙ্খিত অর্থ আদায় না হলেই বিভিন্নভাবে হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করা হয়।

ওই কাঙ্ক্ষিত অর্থ বা আদায়ে অপারগতা প্রকাশ করলে আইনি জটিলতার ভয় দেখানো কিংবা পরীক্ষায় অকৃতকার্য দেখানোর অভিযোগও করেছেন পরিক্ষা দিতে আসা কয়েকজন ভুক্তভোগী।

এদিকে, সহকারী পরিচালক(ইঞ্জি:) মাহবুবুর রহমানের বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগও তোলা হয়েছে।

তবে, তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এসব অভিযোগের কোনো ধরনের ভিত্তি নেই বলে অস্বীকার করে, প্রসঙ্গটি এড়িয়ে যান। পরবর্তীতে তার সাথে আর যোগাযোগ করা সম্ভবপর হয়নি!

 

বিস্তারিত আরও আসছে… জানতে হলে চোখ রাখুন…………..