শিরোনাম
কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ

না’গঞ্জে যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ; দিনে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

বিশেষ প্রতিবেদক।।

 

 

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চাষাড়া থেকে পঞ্চবটি পর্যন্ত ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং ব্যস্ত সময়ে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পঞ্চবটি, সিদ্ধিরগঞ্জ ও বন্দরে টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জেলায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করা ও যানজট নিরসন’ শীর্ষক সেমিনারে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সেমিনারে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির বলেন, চাষাড়ায় অবৈধভাবে বাস, সিএনজি ও অটোরিকশা পার্কিং বন্ধ করতে হবে। যানজট নিরসনে সড়কের দুই পাশে অবৈধ পার্কিং, ভ্যান-রিকশার স্ট্যান্ড ও ফুটপাতের দোকানের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, দিনের ব্যস্ত সময়ে শহরে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। এসব যানবাহন রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলাচল করতে পারবে। রাত ১০টার পর ট্রাক ও কাভার্ডভ্যান থেকে পণ্য লোড-আনলোড করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে লোড-আনলোড করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক(ডিসি) আরও বলেন, যানজট নিরসনের স্বার্থে অধ্যাপক মামুন মাহমুদ ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান একমত হলে জেলা পরিষদ ও সিটি করপোরেশন থেকে দেওয়া লিজ বাতিল করা হবে।

তিনি বলেন, যানজটমুক্ত শহর গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ বিষয়ে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...