শিরোনাম
কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ

এনবিআরে রদবদল, সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

 

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বড় ধরনের রদবদল করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিবের দায়িত্ব নেওয়ার পর এটিই এনবিআরের সবচেয়ে বড় প্রশাসনিক পরিবর্তন। এই রদবদলের তালিকায় কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ইউনিটের প্রধানদের মতো গুরুত্বপূর্ণ পদও রয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) একযোগে ২২ কর কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে বলে এনবিআরের আদেশ সূত্রে জানা গেছে। একই সঙ্গে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দিয়ে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে।

রদবদলের সবচেয়ে আলোচিত বিষয় হলো, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)-এর মহাপরিচালক হিসেবে সেলিনা সুলতানাকে দায়িত্ব দেওয়া। এর মধ্য দিয়ে প্রথম কোনো নারী কর্মকর্তা সিআইসি প্রধানের দায়িত্ব পেলেন। এর আগে তিনি ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, সিআইসির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮ এর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নতুন ডিজি করা হয়েছে সৈয়দ মহিদুল ইসলামকে। তাকে কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক থেকে বদলি করা হয়েছে। বর্তমানে মহিদুল বিসিএস ট্যাক্সেসন অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসাবেও দায়িত্ব পালন করছেন।
অপর এক পৃথক পৃথক আদেশ সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রথমে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়। পরে তাদেরসহ মোট ২২ কর কমিশনারকে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে ধারাবাহিক রদবদলের মধ্যে এনবিআরের কর গোয়েন্দা ইউনিটেও পরিবর্তন আনা হয়। সে সময় সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ আবদুর রকিব।
এর আগে তিনি এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার ছিলেন। তখন তার স্থলাভিষিক্ত করা হয় ঢাকার কর অঞ্চল-১৯-এর কমিশনার লুৎফুন্নাহার বেগমকে। নতুন প্রজ্ঞাপনে লুৎফুন্নাহার বেগমকে আবারও ঢাকার কর অঞ্চল-১৯-এর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৪ সালের আগস্টে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এনবিআরের কর প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছিল। ওই বছরের সেপ্টেম্বরে সিআইসিসহ দেশের ৪০ জন কর কমিশনারকে একযোগে বদলি করা হয়।

সেই রদবদলের সময় সিআইসির মহাপরিচালক খাইরুল ইসলামকে বদলি করে তার স্থলে তৎকালীন ঢাকার কর অঞ্চল-১৫-এর কমিশনার আহসান হাবিবকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আহসান হাবিবকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...