কুলাউড়ায় ডিবির অভিযানে ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
- আপডেট সময়- ০৫:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদসহ জমশেদ মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১১ই আগস্ট) রাত সোয়া ৭টার দিকে কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে এসআই মোঃ আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম, এএসআই এনামুল হক, এএসআই মোঃ রাজিবসহ জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জমশেদ পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে, বসতঘরের পেছনের খালি জায়গায় নতুন তৈরি একটি স্যানিটারি রিংয়ের ভেতর প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০ বোতল Officer’s Choice Blue Pure Grain Whisky এসব নামের মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জমশেদ মিয়া মানগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমশেদ দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় নিকটস্থ থানায় মামলা করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় মৌলভীবাজার জেলায় মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি অবলম্বন করে অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































