শিরোনাম
কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ

না’গঞ্জ আদালত চত্বরে হত্যা মামলার আসামি সিফাতকে পুলিশের সামনেই বিবস্ত্র করে গণপিটুনি

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জ জেলা আদালত চত্বরে বিবস্ত্রসহ মারধরের শিকার হয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘সিফাত বাহিনী’র প্রধান শেখ সিফাত।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রিমাণ্ড শুনানির জন্য তাকে বিজ্ঞ আদালতের দিকে নিয়ে যাওয়ার পথে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীর তার ওপর হামলা চালিয়ে মারধর করে বিবস্ত্র করে ফেলে।

প্রসঙ্গত,গত বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় সন্ত্রাসী বাহিনীর হামলায় নিহত হন ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) কমিটির যুগ্ম সম্পাদক জাহিদ আল আমিন ওরফে বুলবুল (৪০)।

এ ঘটনায় সারা রাতভর অভিযান চালিয়ে বন্দরের বিভিন্ন এলাকা থেকে ধারালো অস্ত্রসহ শেখ সিফাতসহ ১১ সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।

পরেরদিন শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পুলিশ সুপার(এসপি)মিজানুর রহমান মুন্সি বলেন, ২০২৪ সালের ২৩ জুলাই পেশায় ব্যবসায়ী বুলবুলের অটোরিকশার গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

পরে ২০ আগস্ট ওই ঘটনায় বন্দর থানায় এ একটি মামলা করেন তিনি। ওই মামলায় শেখ সিফাত ও তার সহযোগীদের আসামি করা হয়। এই দ্বন্দ্বের জেরে ধরে পূর্ব পরিকল্পিতভাবে বুলবুলকে হত্যা করা হয়।এই মামলায় শেখ সিফাতসহ গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে ১০ দিনের রিমাণ্ড আবেদন করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আসামিদের আদালতের দিকে নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে উপস্থিত থাকা ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা স্লোগান দিয়ে তার উপর হামলা চালায়। নিরাপত্তার জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও নেতা-কর্মীরা আসামির মারধর করে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আসামিদের নিয়ে চলে যায়।

এদিকে, বিজ্ঞ আদালত সিফাতসহ সাত আসামিকে দশদিনের এবং একই মামলায় গ্রেপ্তার অপর চার নারীকে ৩ দিনের রিমাণ্ড আবেদন মঞ্জুর করেছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...