শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে বাস-ট্রাকে আগুন আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে বাস-ট্রাকে আগুন আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলে সাক্ষর চূড়ান্ত, কার বেতন কত বাড়ল

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। দুই ধাপে বাস্তবায়িত হতে যাওয়া এই নতুন বেতনকাঠামোর প্রতিবেদনে সচিব কমিটির সকল সদস্য ইতোমধ্যে স্বাক্ষর করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে ‘নবম জাতীয় বেতন স্কেল’ সংক্রান্ত এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ সর্বমোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রসঙ্গত,গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য নতুন এই বেতনকাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করার ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১১ বছর একই কাঠামোতে বেতন পাওয়ায় এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস্তবায়নের কৌশল হিসেবে প্রথম বছর বর্ধিত মূল বেতন এবং দ্বিতীয় বছর থেকে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে।

নবম জাতীয় বেতন কমিশনের প্রেক্ষাপট পর্যালোচনায় দেখা যায়, অষ্টম বেতন স্কেলের প্রায় এক যুগ পর ২০২৫ সালের জুলাই মাসে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি কমিশন গঠন করা হয়। এই কমিশন চলতি বছরের জানুয়ারিতে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের মূল সুপারিশে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাবনা অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়।নতুন এই বেতনকাঠামো চূড়ান্ত করার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে গঠিত ১০ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি কাজ সম্পন্ন করেছে। এই কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য ও আর্থিক সংকটের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...