ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
‘র‍্যাব’ বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের চূড়ান্ত অনুমোদন, থাকবে পুলিশের অধীনে নারায়ণগঞ্জ সদর উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম ডিসেম্বরের মধ্যে শুরু; ইউএনও নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত কোটি টাকার প্রকল্পের মাঝেও পুড়ছে সেন্টমার্টিনের কেয়াবন ভারতীয় ভিসার নামে সারাদেশে স্লট বাণিজ্যের সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে কোটি টাকা  নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত টেকনাফে যৌথবাহিনীর অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-১১ মৌলভীবাজারের মাথিউরা চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত-১০, গ্রেপ্তার-১ বিদ্যুৎ-গ্যাসের সংকট ১ বছরের মধ্যে সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী আমীর খসরু সদরঘাটে চাঁদার ভাগ নিয়ে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১ আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের করুন মৃত্যু নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান: বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ, আটক-২ ফেনীর বহুল আলোচিত চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে গ্রেপ্তার র‍্যাব পরিবর্তন করে এসআরবি: খসড়া আইনের মতামতে মিলছে না সাড়া ‘আমার বাপেরে ওরা ১৫ জনে মিইল্লা কোপাইছে, আর আমরা দুই ভাই ওরে কোপাইছি’ ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য,নতুন রণতরি, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট ঘিরে রাজধানী ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার কক্সবাজারে অপহরণ মামলায় কিশোরী ভিকটিম উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ভেড়ামারায় প্রমত্তা পদ্মার ভাঙনে ৯৫০ বিঘা জমি নদীগর্ভে বিলীন এসএসসি’তে শতভাগ ফেল করা, ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ হবিগঞ্জে গ্যাস সংকটে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন প্রায় দেড় লাখ শ্রমিক সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৭ শ্রমিকের মৃত্যু, বেশ কয়েকজন হতাহত পুলিশের ৫৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে দম্ভ দেখিয়ে মারধর করা আলোচিত ইউএনও’র শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি বসুন্ধরায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার প্রত্যেকেই নারায়ণগঞ্জের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক মাদক নিয়ন্ত্রণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান; আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও ব্যাটারিচালিত ই-রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মোট ৩টি মনোনয়নপত্র জমা: ইসি তীব্র গ্যাস সংকটে অচল ফিলিং স্টেশন-জনজীবন, বাসাবাড়িতে ভোগান্তি বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) রফিকুল ইসলাম আর নেই মন্ত্রীদের রদবদল; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন পে-স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি পুলিশে ফের বড় রদবদল, ৩ জেলায় নতুন এসপি নিয়োগ দিয়েছে সরকার  মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ৪৬০ অভিবাসী বাংলাদেশি ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় ইজারাদারের কর্মচারীকে পেটালেন ইউএনও, দেশজুড়ে তোলপাড়  রাত ৮টার মধ্যে সকল মার্কেট-শপিংমল বন্ধ দায়িত্ব নেয়ার মাত্র নয় মাসে ফের নারায়ণগঞ্জের পুলিশ সুপারের বদলি না’গঞ্জে যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ; দিনে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা কক্সবাজারে ১৬ হাজার ইয়াবাসহ আটক-১ কুলাউড়ায় ডিবির অভিযানে ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার সাভারে ঘিরে রাখা বাড়ি থেকে গান পাউডারসহ ৯টি বিস্ফোরক উদ্ধার উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কক্সবাজারের কুখ্যাত ডাকাত চক্র ‘সাদ্দাম গ্রুপ’-এর সদস্য হামিদ আটক কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নারায়ণগঞ্জ সদর ইউএনও’র মানবিকতায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ল্যাপটপ উপহার নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্ত্রী ও ছেলের পর স্বামী মাইদুলের মৃত্যু নারায়ণগঞ্জে ৫ ইউনিয়ন নাসিক অন্তর্ভুক্তির দাবিতে গণশুনানি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদকবিরোধী সমন্বয় সভা অনুষ্ঠিত, ‘বুধবার থেকে সাড়াশি অভিযান নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মী তানিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী: পিবিআই  নাফ নদীতে বিজিবির অভিযান, ৭০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল স্কুল কর্তৃপক্ষ মাদক-ছিনতাইয়ের বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডেঙ্গু রোগ প্রতিরোধে মানবিক সমাজ কল্যান পরিষদের পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন এবার চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন সিগারেটের দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের-৩ ঢাকা-সিলেটে মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত-৯ শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট যেভাব মিস করেছিলেন সালমান এফ রহমান দেশের সকল বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী সোনারগাঁয়ের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ: বিভাগীয় কমিশনারের নারায়ণগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু, শরীরে নির্যাতনের চিহ্ন প্রস্ফুটিত প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা নির্দিষ্ট কোনো মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত দক্ষিণ আফ্রিকায় অগ্নিকান্ডে নিহতদের লাশ আনা’সহ পূর্ণ সহায়তার আশ্বাস ইউএনও’র কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে দেশীয় মদসহ আটক-৪  দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশি নিহত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের মানবিক ডিসি নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে চরম গ্যাস সংকটে মুখ থুবড়ে পড়েছে দেড়শ কলকারখানা নতুন অর্থবছরের শুরুতেই ব্যাংক ঋণ সরকারের একমাত্র ভরসা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরন গণশুনানি অনুষ্ঠিত বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ ইএসডিও গবেষণা; সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি হজ্বের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু, চলবে কতদিন বঙ্গভবন ছাড়লেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই সাংবাদিকসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ টেকনাফে ধর্ষণচেষ্টা মামলার রোহিঙ্গা আসামি গ্রেপ্তার রোববার বঙ্গভবন ছাড়বেন সদ্য পদত্যাগ করা রাস্ট্রপতি মো. সাহাবুদ্দিন আমি কোনো অপরাধী নই, সংবিধান রক্ষা করেছি: পদত্যাগের পর সাহাবুদ্দিন চুপ্পু  ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গাড়িসহ এসএসএফের প্রটোকল প্রস্তুত, পৌঁছেছে সংসদে কে সাংবাদিক, আর কে সাংবাদিক নন তা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরী: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান: মির্জা ফখরুলের এবার ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু: রয়টার্স নারায়ণগঞ্জে অবৈধ পরকিয়া প্রেমের বলি তরুণী সাদিয়া খুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম ডিসেম্বরের মধ্যে শুরু; ইউএনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ সদর উপজেলার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন বলেন, গ্রামীণ এলাকার ছোটখাটো সড়ক সংস্কার ও নতুন ছোট রাস্তার চাহিদাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে এসব কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। এরপর অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে কাজ বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, “ছোটখাটো যে সংস্কারগুলো আছে এবং ছোট রাস্তার যে চাহিদাগুলো আছে, আগামী ডিসেম্বরের মধ্যে আমরা এগুলোর টেন্ডার প্রক্রিয়া করব। ধাপে ধাপে এসব রাস্তার কার্যক্রম দৃশ্যমান দেখতে পারবেন।” সদর উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ইউএনও বলেন, নারায়ণগঞ্জের ইতিবাচক ভাবমূর্তি সদর উপজেলায় তুলে ধরতে প্রশাসন কাজ করছে। তবে শুধু সরকারি উদ্যোগে এলাকার পরিবর্তন সম্ভব নয়। এ জন্য নাগরিকদের সচেতনতা ও আচরণগত পরিবর্তনও প্রয়োজন।

তিনি বলেন, সড়ক সংস্কারের পর নির্ধারিত সময় পর্যন্ত রাস্তা ব্যবহারে সচেতন না হওয়ায় অনেক ক্ষেত্রে উন্নয়নকাজের সুফল নষ্ট হচ্ছে। একই সঙ্গে সড়কের ওপর অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা নির্মাণের কারণে যানজট বাড়ছে এবং জরুরি সেবা পৌঁছাতেও সমস্যা হচ্ছে।কুতুবপুর ও ফতুল্লাসহ ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চলের প্রসঙ্গ তুলে ফয়েজ উদ্দিন বলেন, এসব এলাকায় ভাসমান মানুষ ও শিল্পকারখানা বেশি থাকায় দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানো কঠিন হয়ে পড়ে। সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ এ সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে।

ইউএনও বলেন, ইউনিয়ন পরিষদ ও এলজিইডির সড়কের পাশে নির্ধারিত জায়গা ছেড়ে স্থাপনা নির্মাণের নিয়ম রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই এ নিয়ম মানা হচ্ছে না। শিবু মার্কেট এলাকায় সড়ক নির্মাণের সময়ও সড়কের পাশের সরকারি জায়গা দখলের বিষয়টি নজরে এসেছে বলে তিনি জানান।

সড়কের পাশে পানি জমে যাওয়ার সমস্যা নিয়েও কথা বলেন তিনি। রাস্তা উঁচু করার পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন ইউএনও। তবে ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা পাওয়া নিয়েও সমস্যা রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সড়কের জায়গার মধ্যে দোকান বা স্থাপনা নির্মাণে বাধা দিলে অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশাসনের ওপর অসন্তোষ প্রকাশ করেন। সুন্দর ও বাসযোগ্য নাগরিক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

সভায় সদর উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের বর্তমান অবস্থা, অগ্রাধিকার ও তথ্য যাচাই নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় থাকা সড়কগুলোর মধ্যে রয়েছে শাশনগাঁও থেকে বক্তাবলী, তালতলা, ফতুল্লা পোস্ট অফিস থেকে হাজীগঞ্জ সড়ক, উপজেলা সদর হয়ে পাগলা বাজার–গোদনাইল ইউনিয়ন পরিষদ কার্যালয় সড়ক এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদ ও বেতকা থেকে টাগরিয়া সড়কের নারায়ণগঞ্জ সদর অংশ।

সদর উপজেলার প্রকৌশলী ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারি আফজাল হোসেন পন্টি, সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম জীবন, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের জাবেদ আলম, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

নারায়ণগঞ্জ সদর উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম ডিসেম্বরের মধ্যে শুরু; ইউএনও

আপডেট সময়- ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬