শিরোনাম
কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ

শতবর্ষী বৃদ্ধ প্রতিবন্ধী হাসান আলীর পাশে রূপগঞ্জের মানবিক ইউএনও

 

রূপগঞ্জ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শারীরিক প্রতিবন্ধকতার কারণে অসহায় জীবনযাপন করা হাসান আলীর পাশে দাঁড়িয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

উপজেলার গন্ধবপুর, তারাব পৌরসভার বাসিন্দা হাসান আলী (১১৫) শারীরিক প্রতিবন্ধকতার কারণে একটি পা হারিয়েছেন। চলাফেরার পুরোপুরি অনুপযোগী হয়ে একটি ছোট কাঠের টুকরোর ওপর নির্ভর করে জীবনযাপন করতেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সাহায্যের জন্য আসেন হাসান আলী। এ সময় তার সকল ধরনের অসহায়ত্ব ও কষ্টের বিষয়টি ইউএনও মো. সাইফুল ইসলামের নজরে আনেন।

এ বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে তার চলাচলের সুবিধার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি হুইলচেয়ারের ব্যবস্থা করেন ইউএনও। পাশাপাশি তার হাতে আর্থিক সহায়তাও তুলে দেন তিনি।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানান,উপজেলায় প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন মানবিক ইউএনও মো. সাইফুল ইসলাম।

তিনি আরও জানান, একটি হুইলচেয়ার হাসান আলীর জন্য শুধু চলাচলের সহায়ক উপকরণ নয়; এটি তার স্বাভাবিকভাবে চলাফেরার জন্য নতুন একটি সুযোগ, যা তার জীবনের যাপনের সহায়ক হিসেবে কাজ করবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...