শিরোনাম
টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক-১ আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী- নিকোলাস বিশ্বাস, টেকনাফে এসআরবির বিশেষ অভিযানে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার টেকনাফে প্রকাশ্যে দুগ্রুপে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ-২ কুষ্টিয়া সীমান্তবর্তী নৌপথে ভারতে পাচারকালে ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ একসাথে ৩০টিরও বেশি ব্যাংকের সেবা বন্ধ, ভোগান্তির শঙ্কায় গ্রাহক রাবিতে ছাত্রদলের হামলায় ৪ সাংবাদিক গুরুতর আহত কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ না’গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিকের দূষণ রোধে পরিবেশবান্ধব বোতল বিতরণ  বৈধ ভিসা থাকলেই ভারতে নিশ্চিত ঢোকা যাবে না টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক-১ আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী- নিকোলাস বিশ্বাস, টেকনাফে এসআরবির বিশেষ অভিযানে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার টেকনাফে প্রকাশ্যে দুগ্রুপে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ-২ কুষ্টিয়া সীমান্তবর্তী নৌপথে ভারতে পাচারকালে ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ একসাথে ৩০টিরও বেশি ব্যাংকের সেবা বন্ধ, ভোগান্তির শঙ্কায় গ্রাহক রাবিতে ছাত্রদলের হামলায় ৪ সাংবাদিক গুরুতর আহত কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ না’গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিকের দূষণ রোধে পরিবেশবান্ধব বোতল বিতরণ  বৈধ ভিসা থাকলেই ভারতে নিশ্চিত ঢোকা যাবে না

নারায়ণগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ডিসি রায়হান কবির

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক(ডিসি) মোঃ রায়হান কবির।

বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল অফিস, সিদ্ধিরগঞ্জ থানা, গোদনাইল ইউনিয়ন ভূমি অফিস, জালকুড়ি হাইস্কুল অ্যান্ড কলেজ, ৯২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৯০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, সেবার মান, অবকাঠামোগত অবস্থা এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন জেলা প্রশাসক(ডিসি)। একই সঙ্গে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও কার্যক্রম আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সংশ্লিষ্ট দপ্তরের অফিস প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসময় পরিদর্শনের অংশ হিসেবে ৯২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ ও ওয়াশব্লক উদ্বোধন করেন জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির।

এসময় জেলা প্রশাসন(ডিসি) জানায়, জনবান্ধব প্রশাসন, মানসম্মত শিক্ষা ও নাগরিকসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের পরিদর্শন ও কার্যকর তদারকি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...