শিরোনাম
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

না’গঞ্জ সদর ইউএনও’র প্রচেষ্টায় দখলমুক্ত তিন কোটি টাকা মূল্যমানের সরকারি সম্পত্তি

ফতুল্লা(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রায় তিন কোটি টাকা মূল্যমানের ২০ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করেছে সদর উপজেলা প্রশাসন। সরকারি সম্পত্তিতে বালু ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ফারুক নামে এক ব্যক্তিকে মূসলেকাসহ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলাস্থ ফতুল্লার সস্তাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন।

জানা গেছে, মুসলেকাসহ জরিমানা করা অভিযুক্ত ফারুক সস্তাপুর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।

এ বিষয়ে ইউএনও এসএম ফয়েজ উদ্দিন জানান, সস্তাপুর এলাকায় প্রতি শতাংশ জমির বর্তমান মূল্য শতাংশ প্রায় ৩০ লাখ টাকা। সে হিসেবে সম্পত্তির মূল্য তিন কোটি টাকা মূল্য আসে। এসময় অভিযানে প্রায় ২০ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জমির চারপাশে লাল নিশান টাঙিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ পুনরায় অবৈধভাবে দখলের চেষ্টা করতে না পারে।

তিনি আরও জানান, সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেল ও অতিরিক্ত পুলিশ সদস্যসহ সদর উপজেলা ও ভূমি কর্মকর্তাগন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...