বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত।
সদর উপজেলার বিভিন্ন কলেরা ভ্যাকসিন প্রদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন, সহকারী পরিচালক (সিডিসি) ডা. মাসুদ রেজা খান, সহকারী অধ্যাপক ডা. জুবায়ের ইবনে জায়েদ ও মেডিকেল অফিসার (ডিজিএইচএস) ডা. মো. নাঈম উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মো. মোর্শেদুল ইসলাম খান, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লবসহ সদর উপজেলার মেডিকেল অফিসার এবং স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।