না’গঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাখাওয়াত হোসেন
- আপডেট সময়- ০৩:৫২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এদিকে, তার স্থানে স্থলাভিষিক্ত করা হয়েছে সিভিল সার্জন হিসেবে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম সাখাওয়াত হোসেনকে।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পবিরার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন
স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম সাক্ষরিত এ প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। যা জনস্বার্থে দ্রুততম সময়ে কার্যকর করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২২ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পান ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। সাধারণত সরকারি নিয়মতান্ত্রিক ভাবে দুই বছরের বেশি এ পদে কোনো সরকারি কর্মকর্তা না থাকলেও রহস্যময় কারনে তিনি দীর্ঘ চার বছরেরও বেশি সময় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনেট দায়িত্বে ছিলেন।
তবে তাকে নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও সমালোচনা হলেও, তিনি এসব তোয়াক্কা না করে বীরদর্পে দাবিয়ে রেখেছে।
এদিকে, চলতি বছরের ১৪ জুন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আইসিইউ সেবা কার্যক্রম উদ্বোধনে এসে হাসপাতালের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ ঝাড়ের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি ওই সময় সিভিল সার্জনের চার বছরের বেশি সময় ধরে এ পদে থাকার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে অব্যবস্থাপনা ঠিক করতে তিনদিনের আল্টিমেটাম দিয়ে যান।
এছাড়াও, জেলা সিভিল সার্জন মুশিউর রহমানের বিরুদ্ধে প্রয়াত এক নার্সের পেনশনের টাকার চেক প্রদান করতে তার পরিবারের কাছ থেকে ঘুষের অর্থ দাবির একটি অডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এতসব কিছু ঘটে যাওয়ার পরও তিনি কোনো তোয়াক্কা করতেন না। জেলাজুড়ে ক্লিনিকে অনুমোদনের নামে বিশাল অর্থ হাতিয়ে নিয়েছেন। তার এসকল কর্মকান্ডে সহয়ত করতে জেলা সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত একাধিক কর্মকর্তা ও কর্মচারী তাদের মধ্যে উল্লেখযোগ্য মামুন নামে এক কর্মচারী, এই মামুনও বহুদিন এ কার্যালয়ে একই শাখায় পাঁচ বছরেরও অধিক সময় দাবিয়ে বেড়াচ্ছে। কে এই মামুন, কোথা থেকে এলো তার এ অঢেল সম্পত্তি ও ক্ষমতা। এ বিষয়ে বিস্তারিত পরে আসছে।
এদিকে, সিভিল সার্জনের ঘুষের অর্থ চাওয়ার অডিও ভাইরালের কয়েকদিন পরই তাকে ওএসডি করার খবর এসেছে। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৪ আগস্টের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের জন্য আদেশক্রমে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে তার স্থানে স্থলাভিষিক্ত নারায়ণগঞ্জে একই সময়ের মধ্যে নতুন দায়িত্বে যোগদান করতে বলা হয়েছে ডা. সাখাওয়াত হোসেনকে।জানা গেছে নবনিযুক্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্বপ্রাপ্ত ২৪ বিসিএস’র একজন কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





































































































