সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কোস্টাগার্ড, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, নির্বাচন, নৌবাহিনী, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
কক্সবাজারের কুখ্যাত ডাকাত চক্র ‘সাদ্দাম গ্রুপ’-এর সদস্য হামিদ আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৫৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত চক্র ‘সাদ্দাম গ্রুপ’-এর সদস্য হামিদ হোসেন (২৯)কে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
১৬ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাদ্দাম গ্রুপের সদস্য হামিদ ওই এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে এপিবিএনের একটি টহল দল অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার পরিচয় ও আইনগত অবস্থান যাচাই করে পুলিশ জানতে পারে, হামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, “সাদ্দাম গ্রুপের সক্রিয় সদস্য হামিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































