শিরোনাম
কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ

নারায়ণগঞ্জ সদর ইউএনও’র মানবিকতায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ল্যাপটপ উপহার

বিশেষ প্রতিবেদক।।

 

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তার হাতে একটি ল্যাপটপ তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়জ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামাল হোসেন পিয়াসের হাতে ল্যাপটপটি তুলে দেওয়া হয়।

জানা গেছে, কামাল হোসেন পিয়াস নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলি উত্তরপাড়া আদজীনগর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।উচ্চশিক্ষিত হলেও দৃষ্টি প্রতিবন্ধকতা ও আর্থিক অসচ্ছলতার কারণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পড়াশোনা, চাকরির প্রস্তুতি এবং অনলাইনভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনায় তাকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল।

সম্প্রতি শিক্ষা ও কর্মসংস্থানের প্রস্তুতির জন্য একটি ল্যাপটপের প্রয়োজন উল্লেখ করে সদর উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন কামাল হোসেন পিয়াস। আবেদনে তিনি জানান, স্ক্রিন রিডারসহ বিভিন্ন সহায়ক সফটওয়্যার ব্যবহার করে ল্যাপটপের মাধ্যমে নিজের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে চান। তবে আর্থিক অসচ্ছলতার কারণে নিজের অর্থায়নে ল্যাপটপ কেনা তার পক্ষে সম্ভব নয়।

তার এ আবেদনের পরিপ্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এস এম ফয়জ উদ্দিন আহমেদের পক্ষ থেকে তাকে একটি ল্যাপটপটি দেওয়া হয়।

ল্যাপটপটি পেয়ে দৃষ্টি প্রতিবন্ধী কামাল হোসেন পিয়াস বলেন, আধুনিক প্রযুক্তি তার মতো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ল্যাপটপটি তার পড়াশোনা, চাকরির প্রস্তুতি ও অনলাইনভিত্তিক কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...