শিরোনাম
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

ফেসবুকে এআই ‘চোর-পুলিশ’ ছবিতে সয়লাব, ব্যক্তিগত তথ্য নিয়ে ঝুঁকি বাড়ছে

ফেসবুকে সয়লাব ‘চোর-পুলিশ’ ট্রেন্ডের ছবি:এআই

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজফিডে সম্প্রতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পুলিশের পোশাকে বন্ধুকে ধরে রাখা কিংবা পুলিশ সেজে চোরকে জড়িয়ে ধরে ছবি তোলার মতো নানা ছবি।

প্রথম দেখায় বাস্তব মনে হলেও এসব ছবি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। বাংলাদেশে ব্যবহারকারীদের মধ্যে গত কয়েকদিনে ‘চোর-পুলিশ’ নামের এই ট্রেন্ডটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

এসব ছবি তৈরিতে ‘ম্যাজিক সোয়াপ পাজল’ (Magic Swap Puzzle) নামের একটি মোবাইল অ্যাপ ও ফেসবুকের গেম ফিচার ব্যবহার করা হচ্ছে। তবে অ্যাপটি ব্যবহার করে ব্যক্তিগত ছবি আপলোডের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

☞ যেভাবে তৈরি হচ্ছে ‘চোর-পুলিশ’ ছবি:

‘ম্যাজিক সোয়াপ পাজল’ অ্যাপের বিভিন্ন রেডিমেড টেমপ্লেটের মধ্যে ‘Police Thief’ টেমপ্লেটটি বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায়। এতে ব্যবহারকারীর মুখের অবয়ব অপরিবর্তিত রেখে নির্দিষ্ট চরিত্রের মুখের জায়গায় সেটি বসিয়ে দেওয়া হয়।

ছবি তৈরির প্রক্রিয়াও বেশ সহজ। প্রথমে অ্যাপটি ডাউনলোড করে ‘Police Thief’ টেমপ্লেট নির্বাচন করতে হয়। এরপর গ্যালারি থেকে নিজের বা বন্ধুর সামনের দিকের পরিষ্কার ছবি আপলোড করলে এআই প্রযুক্তি কয়েক সেকেন্ডের মধ্যেই নতুন ছবি তৈরি করে দেয়। ফেসবুকের ফিডে অন্যের শেয়ার করা ছবি থেকেও একই ধরনের ছবি তৈরি করা যায়।

☞ কেন ঝুঁকিপূর্ণ:

প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিনোদনের জন্য তৈরি হলেও এ ধরনের অ্যাপে ব্যক্তিগত ছবি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে তৃতীয় পক্ষের অ্যাপে ছবি আপলোড করলে ব্যবহারকারীর মুখের গঠন বা ফেসিয়াল ডেটা সংরক্ষিত হওয়ার আশঙ্কা থাকে।

এ ছাড়া অ্যাপকে গ্যালারি, স্টোরেজ কিংবা লোকেশনের মতো বিভিন্ন অনুমতি দিলে ফোনে থাকা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে। কোনোভাবে এসব তথ্য ফাঁস হলে ছবি অপব্যবহার বা ডিপফেক তৈরির মতো ঝুঁকিও রয়েছে।

☞ ফেসবুকের মাধ্যমে ব্যবহার করলে কী হবে:

ফেসবুকের গেম ফিডের মাধ্যমে এ ধরনের ফিচার ব্যবহার করলে অ্যাপ ডাউনলোডের তুলনায় তুলনামূলকভাবে কম তথ্য শেয়ার করার সুযোগ থাকতে পারে। তবে কোনো প্ল্যাটফর্মেই ব্যক্তিগত বা সংবেদনশীল ছবি ব্যবহারের আগে তার ডেটা নীতিমালা ও অনুমতিগুলো যাচাই করা জরুরি।

☞ ফেসবুক থেকে তথ্য মুছে ফেলার উপায়:

ফেসবুকের ইনস্ট্যান্ট গেমস থেকে ব্যবহৃত কোনো গেম সরাতে—

  1. নিউজফিডের ওপরের ডানদিকে থাকা তীর চিহ্নে ক্লিক করুন।
  2. Settings অপশনে যান।
  3. বাম পাশের মেনু থেকে Instant Games নির্বাচন করুন।
  4. যে গেমটি সরাতে চান, সেটি নির্বাচন করুন।
  5. Remove অপশনে ক্লিক করুন।
  6. গেমের পুরোনো ইতিহাসও মুছে ফেলতে চাইলে সংশ্লিষ্ট অপশনে টিক দিয়ে আবার Remove নির্বাচন করুন।

➤ বিশেষ সতর্কতা:

এআই দিয়ে তৈরি ছবি যতই মজার বা বিনোদনমূলক হোক, অপরিচিত বা অনির্ভরযোগ্য অ্যাপে ব্যক্তিগত ছবি আপলোডের আগে তথ্য কোথায় সংরক্ষণ হচ্ছে এবং কী কাজে ব্যবহার হতে পারে তা যাচাই করা উচিত।

সংগৃহীত;

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...