শিরোনাম
কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ

বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) রফিকুল ইসলাম আর নেই

 

মুহাম্মদ রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান ও চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই তৌফিকুল ইসলাম। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা বিমান বাহিনীর শাহি জামে মসজিদে জানাযা শেষে বিমান বাহিনীর গোরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গ উল্লেখ্য যে, ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। পাকিস্তান বিমানবাহিনীর সারগোদা কলেজে শিক্ষা গ্রহণের পর ১৯৭১ সালে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক কর্মজীবন শুরু হয়।

বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি এনডিইউ ও পিএসসি ডিগ্রি অর্জন করেন। মেধা, দক্ষতা ও নেতৃত্বের গুণে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সর্বোচ্চ পদে উন্নীত হন। ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৮ এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে সামরিক চাকরি থেকে অবসর নেয়ার পর তার কোর্সমেট ফখরুল আজম বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব নেন।

অবসরের পর মুহাম্মদ রফিকুল ইসলাম রাজনীতিতে সক্রিয় হন। বাংলাদেশ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী হিসেবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...