শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে বাস-ট্রাকে আগুন আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে বাস-ট্রাকে আগুন আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

আর কয়েক ঘণ্টা পরই বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। একই সরলরেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী অবস্থান করায় সৃষ্টি হবে পূর্ণ সূর্যগ্রহণ। ধরণীতে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিলো দুই হাজার চব্বিশের এপ্রিলে। দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে পৃথিবীবাসী।

এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু এলাকাতেও গ্রহণটি দৃশ্যমান হবে। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হয়েছে।বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখতে ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা নির্দিষ্ট এলাকাগুলোতে জড়ো হয়েছেন। তবে কয়েকটি অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকায় গ্রহণ দেখার ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তাও তৈরি হয়েছে।

বাংলাদেশ সময় বুধবার (১২ আগস্ট) রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শুরু হওয়ার কথা। পূর্ণগ্রাস পর্যায়ের স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে এসে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। আর চাঁদের আকার পৃথিবী থেকে সূর্যের প্রায় সমান দেখায় বলেই নির্দিষ্ট পরিস্থিতিতে সূর্যের পুরো চাকতি চাঁদের আড়ালে ঢাকা পড়ে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সৃষ্টি হয়।

নাসার তথ্য অনুযায়ী, প্রতিবছর পৃথিবীর কোথাও না কোথাও দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটে। তবে এর মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। গড়ে প্রতি দেড় বছর পর পৃথিবীর কোনো না কোনো অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। আর এক শতাব্দীতে গড়ে প্রায় ৬৬টি পূর্ণ সূর্যগ্রহণ ঘটে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...