সর্বশেষ:-
শ্রীমঙ্গলে কুখ্যাত দেহ ব্যবসায়ী আসমা আটক
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আসমা নামের কুখ্যাত এক দেহ ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করেছে পুলিশ। শনিবার (৩১শে আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়াস্থ বাসা থেকে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নিয়ে অভিযান চালিয়ে আসমাকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ। এসময় আটককৃত আসমার বাসা থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সুত্রের বরাতে জানা যায়,
কুলাউড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে জায়েদ মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ই আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের মিরজান মিয়ার ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বালিচিরি গ্রামে চাইল্ড
কুলাউড়া আ’লীগ সভাপতি ও সাবেক মেয়রসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাঁধা ও হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদ্য সাবেক পৌর মেয়র,ইউপি চেয়ারম্যানসহ ছাত্রলীগ ও যুবলীগের ২০ জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে আরও ২০ থেকে ৩০ জন অভিযুক্তকে। শনিবার(২৪ই আগস্ট) কুলাউড়া থানায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন উপজেলার
এবার বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দিলেন নৌবাহিনী
অনলাইন ডেস্ক।। বন্যার্তদের সহায়তায় এবার প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন জমা দিয়েছে নৌবাহিনী। শুক্রবার (২৩ আগস্ট) এই অর্থ সহায়তা জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর- আইএসপিআর। এর আগে সেনাবাহিনী সদস্যদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছে। আইএসপিআর জানায়, নৌবাহিনীর সব পদবীর সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ
বিভিন্ন স্থানে পানি কমতে শুরু করেছে,বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: টানা ভারি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা উজানি ঢলে আকস্মিক বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ, জুড়ি, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন, অসংখ্য ঘরবাড়ি, গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে। এতে আড়াই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ ছাড়া সড়কপথে সিলেটের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে পানি কমতে শুরু
মৌলভীবাজারে আড়াই লক্ষাধিক মানুষ পানিবন্দী
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।। কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিলেটের মৌলভীবাজার জেলার মনু ও ধলাই নদীর ১৩টি স্থানে বাঁধ ভেঙ্গে বন্যার পানি প্রবেশ করছে। পৃথকভাবে মনু প্রকল্পের বাঁধের ২টি স্থানে ভাঙ্গন দিয়েছে। বন্যার পানি প্রবেশ করে প্রায় তিন শতাধিক গ্রাম প্লাবিত করেছে। বন্যায় লক্ষাধিক মানুষ পানি বন্ধি রয়েছেন। বন্যার কারণে
৭ নদীর চৌদ্দ পয়েন্টে পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে
অনলাইন ডেস্ক।। দেশের ৭টি নদীর ১৪টি পয়েন্টে বিপৎসীমার উপর প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ১২ ঘন্টায় নদ নদীর পানি স্থিতাবস্থা থাকতে পারে বলেও বৃহস্পতিবার (২২ আগস্ট) ব্রিফিংয়ে জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান। তিনি বলেন, বৃষ্টি এখন অনেকটা কমে এসেছে। ২৪ ঘণ্টায় পরিস্থিতি অনেকটা
কুলাউড়ায় মনু-ধলই নদী চোখ রাঙিয়ে ফুঁসে উঠেছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ও টিলাগাঁও ইউনিয়নে মনু নদীর প্রতিরক্ষা বাঁধে দুটি স্পটে ২০ আগস্ট মঙ্গলবার মধ্যরাতে প্রায় ৬শ ফুট এলাকাজুড়ে বিশাল ভাঙন দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টার টানা ভারি বর্ষণে এবং সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে এ ভাঙনের সৃষ্টি হয়। এছাড়া টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রাম, মিয়ারপাড়া, সন্দ্রাবাজ ও খন্দকারের গ্রাম এই
মৌলভীবাজারে দূর্নীতিবাজ বন রেঞ্জ কর্মকর্তার প্রত্যাহার
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ সিলেটের মৌলভীবাজার কুলাউড়ায় বনবিভাগের দুর্নীতিবাজ রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি রিজার্ভ ফরেস্টের কয়েক কোটি টাকার গাছ কেটে বিক্রিসহ বিভিন্ন দুর্নীতির কর্মকাণ্ড নিয়ে রিয়াজের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির গত (১৩ই আগস্ট) তাকে কুলাউড়া থেকে প্রত্যাহার করে বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করেন।
শিক্ষক-জনপ্রতিনিধি পদত্যাগের দাবিতে উত্তাল কুলাউড়ায়
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ বকস্ ও তেলিবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদের পদত্যাগের দাবিতে পৃথক পৃথক স্থানে অবস্থান কর্মসূচি, মানববন্ধন, সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। রোববার (১৮ আগস্ট) এসব কর্মসূচি পালন করা হয়। জানা যায়, কুলাউড়া পৌরসভার



































































































