শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

কুলাউড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে জায়েদ মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ই আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের মিরজান মিয়ার ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বালিচিরি গ্রামে চাইল্ড কেয়ার একাডেমি নামের একটি কেজি স্কুল থেকে ফ্যান সম্প্রতি চুরি হয়। ওই চুরির ঘটনায় মঙ্গলবার রাতে জায়েদ মিয়াকে আটক করে পিটুনি দেয় স্থানীয়রা। রাত আনুমানিক ১০টার দিকে তাকে আটক করে বেধড়ক মারধর শুরু করে এলাকার বিক্ষুব্ধ লোকজন। পরে স্থানীয় কিছু লোক ও কুলাউড়া থেকে আসা সাধারণ কয়েকজন শিক্ষার্থী এগিয়ে এসে জায়েদকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান মরদেহের দাফন সম্পন্ন করে পরিবার অভিযোগ করবে। মৃত্যুর ঘটনায় তদন্তক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...