সর্বশেষ:-
না’গঞ্জে র্যাবের হাতে আটক আসামীকে ছিনিয়ে নিল সহযোগীরা, র্যাব সদস্যসহ আহত-৪
ইনসেটে ছবি : ডাকাত সরদার সাহেব আলী বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের হাতে আটক ডাকাত সরদার সাহেব আলী (৩৮)-কে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত সরদারের সহযোগী সন্ত্রাসীদের হামলায় র্যাবের ৩
মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে যে নিয়মের কথা জানালেন পুলিশ প্রধান
অনলাইন নিউজ ডেস্ক।। বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সারাদেশে অনেক নিরীহ ও অসহায় মানুষের নামে মামলা হয়েছে। অনেকে মামলা বাণিজ্যও করেছেন। এসব মামলা থেকে অব্যাহতি পেতে নতুন নিয়মে আবেদনের কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।এই নতুন নিয়মে এখন পর্যন্ত ১৩৬ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আরও ২৩৬ জনের আবেদন বিবেচনাধীন রয়েছে।
আ’লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে
জিটিওকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস..! অনলাইন নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি। শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এ
আজ শারদীয় দুর্গাপুজার মহাঅষ্টমী ও কুমারী পূজা
অনলাইন নিউজ ডেস্ক।। শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। রাজধানীসহ সারা দেশে ভক্ত ও পূজারীরা উৎসবমুখর পরিবেশে পূজা-অর্চনার মাধ্যমে উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এদিন সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘কুমারী পূজা’। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা। শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর
টিসিবির পণ্য তালিকায় নতুন যুক্ত হচ্ছে চা-লবণ-ডিটারজেন্ট ও সাবান
অনলাইন নিউজ ডেস্ক।। সামনে নভেম্বর মাস থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় যোগ হবে পাঁচ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান। সোমবার(৩০) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক এক সভায় এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপদেষ্টা। সভায়
রাজধানীতে অনাবিল বাসে নারী যাত্রীকে শ্লীলতাহানি, চালক-হেলপার আটক
ছবি: সংগৃহীত রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অনাবিল পরিবহন নামে একটি বাসে নারী যাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে বাসের চালক ও হেলপারকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টায় রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টঙ্গী স্টেশন রোড থেকে মেরুল বাড্ডার উদ্দেশে দুই নারী যাত্রী
উখিয়ায় সাংবাদিক তানভীর শাহরিয়ার গ্রেপ্তার, সংবাদকর্মীদের কণ্ঠরোধের অভিযোগ
ফরহাদ রহমান, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি।। কক্সবাজারের উখিয়ার সাহসী সাংবাদিক তানভীর শাহরিয়ারকে মিথ্যা ও সাজানো মামলায় গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ—এমন অভিযোগ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। এ ঘটনাকে তারা সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণের নিন্দনীয় প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। তানভীর শাহরিয়ার দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে কলম চালিয়ে আসছিলেন। সহকর্মীরা বলছেন, তার নির্ভীক সাংবাদিকতা ছিল
পর্যটনবান্ধব নগরী গড়তে সবার ঐক্য চাই : কক্সবাজারের নতুন জেলা প্রশাসক
ফরহাদ রহমান, টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।। কক্সবাজারকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন নতুন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অংশ নেন। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল মান্নান।
গাইবান্ধার স্বাস্থ্যসেবায় অন্ধকার: ফুলছড়িতে সিজার বন্ধ, জনবল সংকট চরমে
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা প্রায় বিকল হয়ে পড়েছে। গাইনোকলজি ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন, যা স্থানীয় প্রসূতি মায়েদের জন্য তৈরি করেছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি ৫০ শয্যার হলেও বর্তমানে জনবল রয়েছে ৩১ শয্যার মতো। গাইনোকলজি, মেডিসিন,
না’গঞ্জের আরএস কম্পোজিটে বিশ্বমানের কমপ্লায়েন্সের ভূয়সী প্রশংসা করেন শিল্প পুলিশ প্রধান
বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জের ফতুল্লা শাসনগাঁও এলাকার আরএস কম্পোজিট কারখানা পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করলেন শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গাজী জসিম উদ্দিন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ থেকে শুরু করে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত আরএস কারখানার বিভিন্ন বিষয়াদি পরিদর্শন করেন। এসময় শিল্প পুলিশের প্রধান গাজী জসিম উদ্দিন কারখানার বিভিন্ন সেক্টরে বিশেষ



































































































