শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

ঈর্ষান্বিত হয়ে কুচক্রীমহল পরিকল্পিতভাবে ভয়েজ এডিট করে ষড়যন্ত্র চালাচ্ছে: মান্নান

 

 

 

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।

 

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া অডিও কল রেকর্ডকে ডিজিটাল প্রযুক্তি (এআই) ব্যবহার করে সম্পাদিত (এডিট) করা হয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপির মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিত ষড়যন্ত্র করছে।

এক বিবৃতিতে মান্নান বলেন, আমার প্রাণপ্রিয় দল বিএনপি আমাকে নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর থেকেই কিছু স্বার্থবাদী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমার ভয়েজ এডিট করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।এসব ভিডিও ও পোস্টের মাধ্যমে তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।

মান্নান আরও বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই, এসব বক্তব্য, ভিডিও বা অডিও সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে একটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।
দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, আপনারা এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিএনপির প্রতিটি কর্মী ও সমর্থক যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত থেকে সতর্ক থাকে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...