সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, র্যাব
কক্সবাজারে র্যাবের চেকপোস্টে এক লাখ ইয়াবা ও ব্যবহৃত পিকআপসহ গ্রেপ্তার-২
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:১৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে র্যাবের চেকপোস্টে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-টেকনাফের সাবরাং ইউনিয়নের নতুন পাড়ার জাফর আলম (৫৫) এবং করাচিপাড়ার মো. তারেক (১৯)।
র্যাব জানায়, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে টেকনাফ-কক্সবাজার সড়কে টেকনাফ ক্যাম্পের প্রধান ফটকের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে পিকআপের চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এক লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে জাফর আলম ও মো. তারেককে গ্রেপ্তার করে র্যাব-১৫-এর সদস্যরা।
র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ














































































































































