সর্বশেষ:-
গাজীপুরে নৃশংসভাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এনইউজে’র মানববন্ধন
বিশেষ প্রতিবেদক।। গাজীপুরে নৃশংসভাবে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)। একই সঙ্গে সাগর-রুনি হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিও জানানো হয়। রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর বি বি রোডস্থ চাষাঢ়ায় সংগঠনের কার্যালয়ের
দীর্ঘ প্রতিক্ষার পর না’গঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটির অনুমোদন
স্টাফ করেসপন্ডেন্ট।। নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এডহক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কামান্ড কাউন্সিল। ৭১’ এর স্বাধীনতা যুদ্ধের গৌরব গাঁথ জাতীর অহংকার বীর মুক্তিযোদ্ধাদের একমাত্র সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের ১১ সদস্যের নতুন এডহক কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। গত ২৬ জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভায় বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে আহ্বায়ক,
না’গঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটির অনুমোদন
নারায়ণগঞ্জ প্রতিনিধি।। নারায়ণগঞ্জ জেলার জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। রোববার (৪ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব ও সচিব মো. আমিনুল ইসলাম(এনডিসি) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(৪) ও ৮ ধারার আলোকে অনুমোদিত হয়েছে। নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে আহবায়ক
২৪’র ‘গণঅভ্যুত্থান’ স্মরণে বিএনপির বিজয় মিছিলে যোগ দিতে মাসুদুজ্জামানের আহ্বান
বিশেষ প্রতিনিধি।। আগামী ৬ই আগস্ট (বুধবার) বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অনুষ্ঠিতব্য ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ স্মরণে ছাত্র-জনতার বিজয় মিছিল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের সকল বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আসনটির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ। রোববার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি সকল বিএনপির নেতাকর্মীদের এ আহ্বান জানান।
পদোন্নতি পেয়ে এডিসি হলেন জাফর সাদিক, স্থলাভিষিক্ত ইউএনও তাছলিমা শিরিন
স্টাফ করেসপন্ডেন্ট।। নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) হিসেবে পদোন্নতি দিয়ে কুমিল্লা জেলায় পদায়ন করেছে সরকার। তিনি বিসিএস ৩৪তম ব্যাচের একজন কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২৮ জুলাইয়ের ২৭১ নং আদেশে বিসিএস প্রশাসন ক্যাডারের ৭ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে, এদের
প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যমে ঐক্যবদ্ধভাবে পরিকল্পিত না’গঞ্জ গড়তে চান মাসুদুজ্জামান
স্টাফ করেসপন্ডেন্ট।। নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী আলোচিত রাজনীতিক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান স্পষ্টতই বলেছেন, এই নারায়ণগঞ্জ শহর আমাদের সবার। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পরিকল্পিত এক নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে। এই শহর হবে মাদকমুক্ত, যানজটমুক্ত ও নিরাপদ। এটা শুধু আমার স্বপ্ন নয়, নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন হওয়া উচিত। শনিবার (২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র
জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে বন্দরে ‘শিখা’ প্রকল্পের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
ইদ্রিস আলী, বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।। ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের আওতাধীন কর্ম এলাকা নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় একটি জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ বিষয়ক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ২৩ জুলাই ২০২৫, বুধবার , সকাল ১০টায় বন্দর উপজেলার সামসুজ্জোহা মুছাপুর বন্দর ইউনিয়ন উওচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা
না’গঞ্জে বিগত ছয়মাসের কর্ম ফিরিস্তি ‘মিট দ্যা প্রেস’ এ তুলে ধরলেন ডিসি
বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ জেলায় যোগদানের ছয় মাস পূর্তিতে সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনদের নিয়ে ব্যতিক্রমী মতবিনিময় সভার আয়োজন করেন। মঙ্গলবার(১৫ জুলাই) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সাংবাদিকদের সামনে নিজে তার যোগদানের পরবর্তী ৬মাসের কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরেন।এ সময় আয়োজনকে সম্পূর্ণ ব্যতিক্রমী উল্লেখ করে জেলা
মিটফোর্ডে আলোচিত সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু না’গঞ্জে গ্রেপ্তার
ছবি ; সংগৃহীত বিশেষ প্রতিবেদক।। আলোচিত সমালোচিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) প্রকাশ্যে নৃশংস হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত,গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে
ডেঙ্গু মোকাবেলায় ৩’শ শয্যা হাসপাতালের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শনে ডিসি
বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির আগাম মোকাবেলায় গৃহীত প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের খানপুর এলাকায় অবস্থিত ৩’শ শয্যাবিশিষ্ট হাসপাতালে সরেজমিনে ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসা, ওষুধ সরবরাহ ও সার্বিক সেবা পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় জেলা পরিষদের অর্থায়নে হাসপাতাল কর্তৃপক্ষের
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































