শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

না’গঞ্জে মাথাবিহীন লাশের পরিচয় সনাক্তসহ হত্যাকান্ডে জড়িত গ্রেপ্তার-২

 

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন শীতলক্ষ্যার তীরে মাথাবিহীন এক যুবকের লাশ উদ্ধারের পর পরিচয় সনাক্তসহ হত্যাকান্ডে জড়িয়ে ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতারকৃতরা হলেন–সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে গোলজার হোসেন (৩৯) এবং মো. মোসলে উদ্দিনের ছেলে মো. মোজাম্মেল হোসেন (৩২)।

রোববার (৩১ আগস্ট) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুর মহসিন পুলিশের আবেদন পরিে্রিপ্রেক্ষিতে তাদের উভয়কেই দুই দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

পিবিআইর তথ্য সূত্রে জানা গেছে , গত ২৭ আগস্ট (বুধবার) দুপুরে বন্দর থানার কুড়িঁপাড়াস্থ স্কুল মাঠ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে ভেসে ওঠে মাথাবিহীন এক অজ্ঞাত এক যুবকের লাশ। সংবাদ পেয়ে কাঁচপুরস্থ নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পরদিন ২৮ আগস্ট সকালে পিবিআই চৌকস টিম নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

এসময় তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে এবং পরিবারও সনাক্ত করে যে, নিহত যুবক সোনারগাঁয়ের কাঁচপুর মধ্যপাড়ার মো. চাঁন মিয়ার ছেলে হাবিবুর (২৮)।

এ ঘটনায় নিহতের মা নিজ বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআইকে, পিবিআই  তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে শনাক্ত করে পিবিআই।পরে শনিবার( ৩০ আগস্ট) রাত ৮টার দিকে কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে,  নিহত যুবক হাবিবুর গত ২৫ আগস্ট রাত ১১টার পর থেকে নিখোঁজ ছিলেন। তার হত্যাকান্ডের প্রকৃত সত্যি রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই পুলিশ সুপার(এসপি)।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...