সর্বশেষ:-
দালালের ছত্রছায়ায় কক্সবাজার পাসপোর্ট অফিস, ফাইল চলে ‘গোপন টিপস’-এ
ফরহাদ রহমান, টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি।। পাসপোর্ট নাগরিক অধিকার—কিন্তু কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই অধিকার যেন দালালের ‘গোপন টিপস’-এর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বৈধ কাগজপত্রসহ জমা দেওয়া ফাইল ফেরত যাচ্ছে ‘বাতিল’ মন্তব্যে, অথচ একই তথ্যসম্বলিত দালাল-নির্ভর ফাইলগুলো অনুমোদন পাচ্ছে সহজেই। টেকনাফ থেকে আসা আবেদনকারী মোহাম্মদ আব্দুল্লাহ ও কাইছার জানান, “আমরা নিজেরাই ফাইল জমা দিয়েছি, দালালের সাহায্য নিইনি।
টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ ২ পাচারকারী আটক
ফরহাদ রহমান, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে মোবাইল ফোন – ২টি জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিরপাড়া এলাকায় সাত ঘণ্টার অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন
টেকনাফে বিজিবির চেকপোস্টে ‘মেঘলার’ ঘ্রাণেই সনাক্ত চোলাই মদ,আটক-১
ফরহাদ রহমান, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি।। বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কে–৯ সদস্য ‘মেঘলা’-এর তৎপরতায় ইজি বাইকে করে পাচার হওয়া দেশীয় চোলাই মদের একটি বড় চালান জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে অভিযানটি পরিচালনা করা হয়। বিজিবির সদস্যরা হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজি বাইককে থামালে ‘মেঘলা’ তল্লাশির সময়
টেকনাফে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আমিন গ্রেফতার
ফরহাদ রহমান, টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে চার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোঃ আমিন ওরফে মাহত আমিনকে গ্রেফতার করেছে র্যাব-১৫। র্যাব জানায়, শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ তারিখ রাতে র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে চাঞ্চল্যকর অস্ত্র,
টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার
ফরহাদ রহমান, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন মেইন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট
টেকনাফ সরকারি কলেজে অধ্যক্ষের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
ফরহাদ রহমান, টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফ সরকারি কলেজে অবসর গ্রহণ উপলক্ষে সাবেক অধ্যক্ষ মোঃ শামসুল আলম-এর সম্মানে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১১টায় কলেজ মাঠে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে টেকনাফ সরকারি কলেজের পদার্থ বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল,
বর্ণাঢ্য আয়োজনে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরহাদ রহমান, টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।। বাংলার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গৌরবোজ্জ্বল ইতিহাসে আরেকটি মাইলফলক যোগ হলো—টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে। বাংলার সীমান্তে দুই শতাব্দীর গৌরবগাথা, ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তরেখা—যেখানে প্রতিটি ইঞ্চি রক্ষিত হয় দৃঢ় প্রতিজ্ঞায়। স্বাধীনতার সূর্যোদয় থেকে আজ পর্যন্ত দেশের অখণ্ডতা রক্ষায় “সীমান্তের অতন্দ্র প্রহরী” হিসেবে কাজ করছে
টেকনাফের গহীন পাহাড়ে অভিযানে নারী ও শিশুসহ ৫ জনকে উদ্ধার,আটক-১
ফরহাদ রহমান, টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফ উপজেলার হাবিরছড়া সংলগ্ন গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে মানব পাচারকারী আটক এবং নারী ও শিশুসহ পাচারের শিকার ৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। গোয়েন্দা তথ্য ও পূর্বে আটককৃত পাচারকারীদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে পাহাড়ি এলাকায় বন্দি
মাদক সনাক্তকারী কুকুর ‘মেঘলা’র ঘ্রাণে ধরা চোলাই মদের চালানসহ আটক-৪
ফরহাদ রহমান, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি।। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর চৌকস সদস্যরা দেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত টেকনাফে মাদকবিরোধী অভিযানে বড় সফলতা পেয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কে-নাইন (K-9) মাদক শনাক্তকারী কুকুর ‘মেঘলা’র ঘ্রাণে ধরা পড়ে হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজি বাইকে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬ লিটার দেশীয় চোলাই মদ। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল আনুমানিক
উখিয়ায় র্যাব ও ডিজিএফআই’র যৌথ অভিযান: ১ লক্ষ ১২হাজার ইয়াবাসহ নারী আটক
ফরহাদ রহমান, টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এলাকা থেকে এক লাখ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ ও ডিজিএফআইয়ের যৌথ দল। র্যাব জানায়, শুক্রবার (২৫ অক্টোবর) মধ্যরাতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি দল ও ডিজিএফআই কক্সবাজারের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

















































































































