চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নিথর দেহ
- আপডেট সময়- ০১:০০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে

কাউসার আহমেদ। ছবি : সংগৃহীত
অনলাইন ডিজিটাল ডেস্ক।।
চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(১২ মে) পোস্টমর্টেম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নগরের পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।কিন্তু ভুক্তভোগীর পরিবার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কায়সারকে খুন করে ফ্লাইওভারে লাশ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা তালুকদার পারভেজ আনসারী বলেন, বিএনপি জামায়াত সন্ত্রাসীরা ছাত্রলীগ করার অপরাধে তাকে অপহরণ করে খুন করে লাশ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখে।
এ প্রসঙ্গে নগরের পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই মো. শাহীন বলেন, ফ্লাইওভার থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় কায়সার নামে এক যুবককে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































