টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ’সহ ইয়াবা জব্দ
- আপডেট সময়- ০৭:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি রাইফেল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১১ মে) ভোররাত ৩টার দিকে টেকনাফ থানার লেদা খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযান চলাকালে একটি বিদেশি রাইফেল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি এবং ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পাহাড়ি এলাকায় পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড বলছে, সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































