সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, গণমাধ্যম, জাতীয়, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ
আজ থেকে শুরু হামের বিশেষ টিকাদান কর্মসূচি
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:৫৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। কেউ আগে টিকা পেয়ে থাকলেও ক্যাম্পেইনে ফের টিকা নিতে পারবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
তিনি জানান, অসুস্থ শিশুকে হামের টিকা দেয়া হবে না। তবে হামে আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুলও।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশ নয়, প্রথম পর্যায়ে টিকা দেয়া হবে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। ব্যাপক আকারে ছড়িয়ে পড়া হাম নিয়ন্ত্রণে আজ থেকে এ বিশেষ টিকা কর্মসূচি শুরু হচ্ছে।
মোট ১৮টি জেলার ৩০ উপজেলায় ক্যাম্পেইন চলবে। এসব এলাকায় হামের সংক্রমণ সবচেয়ে বেশি। পরে দেশের অন্য এলাকাতেও শুরু হবে কর্মসূচি।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































