সর্বশেষ:-
পটুয়াখালীতে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক
পটুয়াখালী জেলা প্রতিনিধি।। বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে (৩৮) পটুয়াখালীর দুমকী থেকে আটক করেছে পুলিশ। প্রতিপক্ষের ধাওয়ায় টোল না দিয়ে পালানোর চেষ্টার সময় তাকে আটক করে দুমকী থানা পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা, চাঁদাবাজিসহ
মাওয়া এক্সপ্রেসওয়ে টোলপ্লাজায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার,নিহত-৫
বিশেষ প্রতিবেদক।। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে। জানা ও ফুটেজে দেখা গেছে, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায়
গ্রেপ্তার এড়াতে টাংকিতে লুকিয়েও শেষরক্ষা হলো না আ’লীগ নেত্রী কাবেরীর
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার।। চট্টগ্রাম কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রামের দেবপাহাড়ের বাসা থেকে চকবাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী কাবেরীর বাসার
চরভদ্রাসন সরকারি কলেজ শিক্ষকদের আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন
আহম্মেদ আল ইভান, ফরিদপুর জেলা প্রতিনিধি ।। ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে “২৬ শে ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় চরভদ্রাসন সরকারি কলেজ প্রশাসনিক ভবনের সামনে। আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর নিখিল রঞ্জন বিশ্বাস।চরভদ্রাসন সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল
ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটছে পটুয়াখালীবাসীর
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফল, দশমিনা,গলাচিপায় ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার ( ২৫ ডিসেম্বর ) রাত ১১ টার পর থেকে ডাকাত আসার গুজবে আতঙ্কিত হয়ে পড়েন পুরো তিনটি উপজেলার হাজার হাজার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মসজিদের মাইকেও ডাকাত আসার খবর দেওয়া হয়। এরপর দিক-বিদিক ছুটতে থাকেন সাধারণ মানুষ। কেউ
ভালুকায় হাতেম খানের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
লিমা আক্তার,ময়মনসিংহ।। ময়মনসিংহের ভালুকায় ৭ শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পৌর বিএনপির আহবায়ক ও জনতার মেয়র খ্যাত আলহাজ্ব হাতেম খান নিজস্ব অর্থায়নে পৌরসভার ১ নং ওয়ার্ডের ভান্ডাব এলাকায় কম্বল গুলো বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জহির রায়হান, শ্রী স্বপন বনিক, আবু তাহের
লক্ষ মানুষের বিদ্যুৎ চাহিদা পুরণে ভাসমান পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র
মামুনুর রহমান, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রটি লক্ষাধিক জনসংখ্যার একটি নগরীর বিদ্যুৎ চাহিদা পূরণে সক্ষম। বর্তমান বিশ্বে একমাত্র ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রসাটমের মালিকানাধীন একাডেমিক লামানোসভ নামের এই ভাসমান বিদ্যুৎকেন্দ্রটি গত পাঁচ বছরে রাশিয়ার দূরপ্রাচ্যের নগরী চুকোতকার এনার্জী হাবে প্রায় ৯৮ কোটি কিলোওয়াট-ঘন্টা যদিও এই কেন্দ্রটি বিদ্যুৎ সরবরারায় করেছোটি কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ পাওয়া সম্ভব।
কুষ্টিয়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই পুলিশ সদস্যের নাম রুবিনা খাতুন(২৮)। তিনি কুষ্টিয়া আদালতে জিআরও অফিসে কর্মরত ছিলেন।বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুবিনা খাতুনের বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর থানার রামনগর
সচিবালয়ে আগুন: ট্রাকচাপায় আহত দায়িত্বে থাকা ফায়ারফাইটার কর্মীর মৃত্যু
অনলাইন নিউজ ডেস্ক।। মধ্যরাতে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন ট্রাকের চাপায় আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ফায়ার সার্ভিসের পদস্থ কর্মকর্তা ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাত সোয়া ৩টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায়
মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন: ৭ নম্বর ভবনে যে ৬ মন্ত্রণালয়
অনলাইন নিউজ ডেস্ক।। দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে মধ্যরাতে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত,বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায়



































































































