সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কোস্টাগার্ড, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, নৌবাহিনী, বাংলাদেশ
কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ২’শ লিটার দেশীয় মদসহ আটক-১
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে ২০০ লিটার দেশীয় মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেপা এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সাবরাংয়ের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। পরে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২০০ লিটার দেশীয় মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে জব্দ করা মাদক ও অন্যান্য আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




























































































































































