নারায়ণগঞ্জে হকারমার্কেট গলি থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
- আপডেট সময়- ০১:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাঢ়ায় গুলিবিদ্ধ ও ছুরিকাহত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত একটার দিকে নগরীর পৌর হকার্স মার্কেটের পেছনের গলি থেকে মরদেহটি উদ্ধারের কথা জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।
জানা গেছে, নিহত যুবকের নাম শুভ দাস (৩০)। শুভ চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি নগরীর গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, চাষাড়ার প্রাণকেন্দ্রে হকার্স মার্কেটের পেছনের গলিতে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ ও ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাজল মিয়া দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ আরও জানায়, নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে। তবে শরীরে কয়টি গুলি লেগেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, নিহতের কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদক কারবারের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তবে কীভাবে শুভ দাস গুলিবিদ্ধ হলেন, কারা তাঁকে গুলি করে হত্যা করেছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর পাওয়া তথ্য অনুযায়ী এ ঘটনায় এখনপ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি সাজেদুর রহমান।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































