শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

গ্রেপ্তার এড়াতে টাংকিতে লুকিয়েও শেষরক্ষা হলো না আ’লীগ নেত্রী কাবেরীর

 

 

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার।।

 

চট্টগ্রাম কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রামের দেবপাহাড়ের বাসা থেকে চকবাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেন। পরে পুলিশ গিয়ে ওই বাসায় তল্লাশি চালিয়ে পানির টাংকি থেকে কাবেরীকে গ্রেপ্তার করে।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা জানান, কক্সবাজার পুলিশের সঙ্গে কথা বলে কাবেরীকে গ্রেপ্তার করা হয়েছে।এরপর রাতেই তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ নেত্রী কাবেরীকে গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।তবে অভিযানের সময় পুলিশের চোখ ফাঁকিসহ আটক এড়াতে ওই এলাকার একটি ভবনের ছাদে থাকা পানির ট্যাংকে লুকিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত নাজনীন সরওয়ার কাবেরী ক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন। তার বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরী সাবেক সংসদ সদস্য ছিলেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...