নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন রেস্টুরেন্ট পরিচালনার দায়ে ‘দি প্যালেস’ নামে একটি চাইনিজ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) নাসিক চিটাগাং রোডের আহসানউল্লাহ মার্কেটের তৃতীয় তলায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেল-রেস্টুরেন্ট পরিচালনার জন্য জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। এ সময় বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসে।পরে নিরাপদ খাদ্য আইন, ২০০৯-এর বিধান লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার খাদ্য নিরাপত্তা পরিদর্শক মো. শাহজাহান।





































































































