নারায়ণগঞ্জে নবনিযুক্ত পুলিশ সুপার(এসপি) হাবিবুর রহমানের যোগদান
- আপডেট সময়- ০৬:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ জেলা পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অর্নারের মাধ্যমে তাকে বরণ করে নেন জেলার পুলিশ সদস্যরা।
প্রসঙ্গত, মো. হাবিবুর রহমান ২৪তম বিসিএসের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
উল্লেখ্য যে, এর আগে তিনি মাদারীপুর ও মাগুরা জেলার পুলিশ সুপার(এসপি), বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার(এসপি) এবং ফেনী জেলার পুলিশ সুপার(এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ি জন্মস্থান ও বেড়ে ওঠা যশোর জেলায়।
গত ৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার একট প্রজ্ঞাপনে তাকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার(এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এরও আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের(এসপি) দায়িত্ব পালন করা মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। ২৫তম বিসিএসের কর্মকর্তা মিজানুর রহমান গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জের পুলিশ সুপার(এসপি) হিসেবে দায়িত্ব নেন। প্রায় নয় মাস জেলায় দায়িত্ব পালনের পর তাকে বদলি করা হয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































