মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড
- আপডেট সময়- ০৫:৫৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের সার্বিক নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজারের সমন্বয়ে সদর উপজেলাধীন চাঁদনীঘাট, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এদিকে দণ্ডপ্রাপ্তরা হলেন,মো. আলিম মিয়া (২২), পিতা- মো. মসুদ মিয়া, মাতা-রায়না বেগম, সাং-শাহ বন্দর, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার। মো. জাহিদ হাসান (২৪), পিতা- মো. জাহাঙ্গীর আলম, স্থায়ী ঠিকানা- পশ্চিম সুলতানপুর (লোকমানের বাড়ির ভাড়াটিয়া), মৌলভীবাজার সদর, মৌলভীবাজার।
মো. হোসাইন মিয়া (২০), পিতা- মো. কাইয়ুম মিয়া, সাং- সুলতানপুর (ফিরোজ মিয়ার কলোনি), মৌলভীবাজার সদর, মৌলভীবাজার। মো. জাহেদ (২২), পিতা- মো. জাহাঙ্গীর আলম, সাং- গুলবাগ, বেড়ির পাড়,মৌলভীবাজার সদর, মৌলভীবাজার।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় মৌলভীবাজারের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন এবং আগামীতে ও অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































