শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলছে: ভূমি প্রতিমন্ত্রী পঞ্চগড়ের ‘বোদা ভূমি অফিসে’ ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলছে: ভূমি প্রতিমন্ত্রী পঞ্চগড়ের ‘বোদা ভূমি অফিসে’ ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু

নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ

বিশেষ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযানে ৪টি যানবাহনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় শব্দদূষণকারী চারটি হর্ন জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিনার নেতৃত্বে পরিচালিত অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা-পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দদূষণের দায়ে চারটি যানবাহনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাশাপাশি জরিমানার অর্থ আদায় করা হয়েছে। এসময় চারটি অবৈধ হর্ন জব্দ করা হয়।

নারায়ণগঞ্জে শব্দদূষণসহ পরিবেশদূষণ রোধে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা পর্যাক্রমভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...