
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযানে ৪টি যানবাহনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় শব্দদূষণকারী চারটি হর্ন জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিনার নেতৃত্বে পরিচালিত অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা-পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দদূষণের দায়ে চারটি যানবাহনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাশাপাশি জরিমানার অর্থ আদায় করা হয়েছে। এসময় চারটি অবৈধ হর্ন জব্দ করা হয়।
নারায়ণগঞ্জে শব্দদূষণসহ পরিবেশদূষণ রোধে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা পর্যাক্রমভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.