সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, ঢাকা, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, ফিচার, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৭:৫১:৪০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অংশ নিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
বুধবার (২ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা সফরের অংশ হিসেবে তিনি জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করেন। প্রধান অতিথি হিসেবে তিনি প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পরে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন-আউট পরিদর্শন করেন এবং মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে ডিআইজি পুলিশ সদস্যদের দক্ষতা ও প্রস্তুতি যাচাই করেন। তিনি বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পরে কক্সবাজার জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে অফিসার ও ফোর্সের সদস্যদের পুরস্কৃত করেন ডিআইজি। এ সময় পুরস্কারপ্রাপ্তদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি অভিন্ন মানদণ্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদেরও পুরস্কৃত করা হয়।
সভায় ডিআইজি ড্রেসরুলস যথাযথভাবে প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং সর্বোপরি মানবিক আচরণের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল, ওসি তদন্ত সুকান্ত চৌধুরী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) খায়রুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































