সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, র্যাব
টেকনাফে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাকের আহম্মদ গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাকের আহম্মদ (৪৫)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া জমজম স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার সাকের আহম্মদ বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া বড় ডেইল এলাকার নুরুল ইসলাম ও খালেদা বেগম দম্পতির ছেলে।
র্যাব-১৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকের আহম্মদ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




























































































































































