সর্বশেষ:-
ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরেই সিয়ামকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে সিয়াম (১৮) নামে এক হোসিয়ারী শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত পৌনে দশটায় ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে ফতুল্লা থানা মডেল পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
গোপনে ছাত্রীদের ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট: অতঃপর
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় অপ্রীতিকর এক ঘটনায় জড়িত থাকার অপরাধে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী মুচলেকা দিয়ে প্রাথমিকভাবে ক্ষমা পেয়েছেন। শিক্ষার্থী তিনজনই ওই স্কুলের এসএসসি ভোকেশনালের পরীক্ষার্থী। সম্প্রতি স্কুল ক্যাম্পাসে এবং এর বাইরে ওই তিন শিক্ষার্থী তাদের জুনিয়র দুই ছাত্রীকে বিপদে ফেলতে সুকৌশলে দুটি ভিডিও চিত্র ধারণ করে এবং তা ফেসবুকে শেয়ার করে;
বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার তিনজনেরই ডোপ টেস্ট পজেটিভ
অনলাইন নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় শুক্রবার দুপুরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২)। এই ঘটনায় গ্রেপ্তার তিন আসামির ডোপ টেস্ট পজেটিভ এসেছে। নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে তাদের মাদক পরীক্ষা করা হয়, যেখানে তারা মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রমাণিত হয়। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি
বড়লেখায় চাঞ্চল্যকর পিতা হত্যা মামলায় পুত্র নোমান গ্রেপ্তার
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। হত্যা মামলার আসামি ছেলে নোমান হোসেনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৯,সিলেট এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জানান;’গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯,সিপিসি-২,মৌলভীবাজার এবং র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি যৌথ আভিযানিক দল গত
পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, আহত ২
অনলাইন নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুনতাসির মাসুদ (২২) নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ভয়াবহ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহতরা হলেন, বুয়েটের আহসানউল্লাহ হলের অমিত সাহা (২২) ও মেহেদী
সাদপন্থী নেতা মুয়াজ-বিন-নূর গ্রেপ্তার
অনলাইন নিউজ ডেস্ক।। ঢাকা অদূরে টঙ্গীতে বিশ্ব ইজতেমার জন্য মাঠ দখলকে কেন্দ্র করে মারামারি সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দর হাবিবুর রহমান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে উত্তরা তাকে গ্রেপ্তার করা হয়।
না’গঞ্জে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের পাঁচ সদস্য আটক, ৬টি গাড়ি উদ্ধার
বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জের ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি হওয়া একটি নোয়া KR-42 মাইক্রোবাস, ২টি সিএনজি ও ৩টি মোটরসাইকেল। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে গোপন সংবাদ ও একাধিক অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তারসহ চুরি হওয়া সাতটি গাড়ি উদ্ধারসহ
কেরানীগঞ্জে সিনেমাটিক স্টাইলে ব্যাংকে ডাকাতির চেষ্টা; অতঃপর
১৮ লাখ টাকা ব্যাগে নিয়েছিল তিন ডাকাত: পুলিশ অনলাইন নিউজ ডেস্ক।। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের চুনকুটিয়ার জিনজিরা শাখায় যে তিনজন ডাকাতি করতে আসে তারা ১৮ লাখ টাকা ব্যাগে নিয়েছিল। এ টাকা দিয়ে একজন কিডনি রোগীকে সাহায্য করার পরিকল্পনার কথা জানিয়েছে গ্রেপ্তারকৃতরা। পাশাপাশি আইফোন কেনার পরিকল্পনার কথাও জানায় তারা। বৃহস্পতিবার (১৯
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে কোকেন উদ্ধার
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) অভিযানে ২৭ লাখ টাকার কোকেন উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর সীমান্তের আশ্রয়ণ বর্ডার আউট পোস্ট (বিওপির) টহল দল সীমান্ত পিলার ১৫৩/১০-এস থেকে আনুমানিক দেড় কি:মি: বাংলাদেশের অভ্যন্তরে তালতলার ঘাট নামক
যেকোনো পরিস্থিতি ও নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে পুলিশ: মুন্সীগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।। ইজতেমা ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা অচিরেই কাটবে।যথা সমই ইজতেমা হবে।সহিংসতা কারীদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন।বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের আইনশৃংখলা ও সার্বিক পরিস্থিত নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে।সাদ এবং



































































































