শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে দ্বিতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ, আহত-৯ পুলিশ গাজীপুরে শ্রমিক আন্দোলনে আ/হ/ত তৌফিক অবশেষে মা/রা গেছেন জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এসআরবির নতুন মহাপরিচালক(ডিজি) ফারুক আহমেদ বাংলাদেশে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত উভয়পক্ষের অর্ধশতাধিক  সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দফায় দফায় সংঘর্ষ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ গাজীপুরে শ্রমিকদের মহাসড়কে সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক আন্দোলনে বিক্ষোভ: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার-৩০ জেলহত্যা দিবস আজ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে দ্বিতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ, আহত-৯ পুলিশ গাজীপুরে শ্রমিক আন্দোলনে আ/হ/ত তৌফিক অবশেষে মা/রা গেছেন জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এসআরবির নতুন মহাপরিচালক(ডিজি) ফারুক আহমেদ বাংলাদেশে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত উভয়পক্ষের অর্ধশতাধিক  সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দফায় দফায় সংঘর্ষ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ গাজীপুরে শ্রমিকদের মহাসড়কে সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক আন্দোলনে বিক্ষোভ: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার-৩০ জেলহত্যা দিবস আজ

পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

 

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুনতাসির মাসুদ (২২) নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ  ভয়াবহ দূর্ঘটনা ঘটে।

 

দূর্ঘটনায় আহতরা হলেন, বুয়েটের আহসানউল্লাহ হলের অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১)।নিহত মাসুদসহ তারা তিনজনই বুয়েটের সিএসই বিষয়ে দ্বিতীয় বিভাগের শিক্ষার্থী।

মাসুদের সহপাঠী ফাইয়াজ জানান, মাসুদের বাসা কলাবাগান। অমিত ও মেহেদী হাসান বুয়েট আহসানউল্লাহ হলে থাকে। রাতে তারা তিনজন মোটরসাইকেল নিয়ে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ঘুরতে যায়। সেখানে প্রচন্ড গতিতে চলমান প্রাইভেটকারের ধাক্কায় তিনজন আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অমিতকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদুল বলেন, ৩০০ ফিট রাস্তায় একটি মোটরসাইকেলে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে বুয়েটের ওই শিক্ষার্থী নিহত হন। তার মরদেহ কুর্মিটোলা হাসপাতালে আছে।এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাইভেটকার জব্দসহ চালককেও আটক আছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...