সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বিজিবি
টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল কোনাপাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ অভিযান চালায়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় টহল দেওয়ার সময় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তার হাতে থাকা একটি পলিব্যাগ কোনাপাড়া বেড়িবাঁধ সংলগ্ন গেওয়া গাছের পাশে ফেলে রেখে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে ওই পলিব্যাগে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী পাঁচটি কাট থেকে আনুমানিক ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলে আরও তল্লাশি চালানো হলেও কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
বিজিবি অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































