সর্বশেষ:-
সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক।। সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন। জানা গেছে, রাজধানীর কাওরান বাজারে এক টাকার খবর এর অফিস থেকে
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে ভালুকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
লিমা আক্তার,ময়মনসিংহ।। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতাকে নির্মম ভাবে গুলি করে হত্যার প্রতিবাদে খুনী হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে ভালুকা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ শে নভেম্বর) বিকালে ভালুকা পৌরশহরের জ্ঞানীর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
জামিনে মুক্ত হয়ে ফের ভারতে পালনোর প্রাক্কালে বিজিবির হাতে আটক
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানব পাচারকারীর বাড়ি থেকে অভিযান চালিয়ে গত দু’দিন আগে ৮ বাংলাদেশি নাগরিক’কে আটক করে বিজিবি। পরে তাদেরকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। শুক্রবার (২৯শে নভেম্বর) সকালে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করলে বিচারক ২ শিশু ও ২ নারীকে জামিন দেন। জামিন পাওয়ার পর রাতে আবারও ভারতে যাওয়ার চেষ্টাকালে
বোয়ালমারীতে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল
আহম্মেদ আল ইভান, ফরিদপুর প্রতিনিধি।। ফরিদপুরের বোয়ালমারীতে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসককে নিষিদ্ধ, তরুণ আইনজীবী এডভোকেট সাইফুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা ও দেশ বিরোধী যাবতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ইং জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মুসল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করে পৌরশহরের মেইন মেইন সড়ক
শ্রীনগরে আগ্নেয়াস্ত্রসহ বিকাশ গ্রুপের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার
স্টাফ প্রতিনিধি।। মুন্সিগঞ্জের শ্রীনগরের বাঘড়া নামক এলাকা থেকে বিকাশ গ্রুপের ৩ সদস্যকে অত্যাধুনিক অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২৮ নভেম্বর) ভোরের দিকে এ তিন সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রাহাত তালুকদার, বায়েজিদ ও তরিকুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে তল্লাশি করে একটি ওয়ান শুটার গান এবং দেশীয় এলজি পিস্তল উদ্ধার
না’গঞ্জ বিসিকে ২১দফা দাবীতে এনআর নীট শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
বিশেষ প্রতিনিধি,আল মামুন।। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে এন আর নিট মিলস্ লিঃ এর শ্রমিকরা ২১ দফা দাবীতে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় শ্রমিকরা কর্মবিরতি করে রাজপথ দখল করে রাখে ফলে সড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। পরে শ্রমিক নেতৃবৃন্দ ও সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকরা কর্মস্থলে ফিরে যায়। বৃহস্পতিবার ২৮ নভেম্বর সকালে
দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলা-ভাংচুরসহ লুটপাট
হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুট করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আব্দুল করিম প্রধানের ছেলে বিল্লাল হোসেনের বাড়িতে এ হামলা ও লুটের ঘটনা ঘটে। হামলার ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে দৌলতপুর
আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন আলোচিত তাবাসসুম উর্মি
অনলাইন ডেস্ক।। মানহানির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মি আজ জামিন পেয়েছেন। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে একই আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে গত ৮ অক্টোবর তাপসী
নারায়ণগঞ্জে দূর্ধর্ষ ডাকাতি: নগদ অর্থসহ স্বর্ণালংকার লুন্ঠন
ফতুল্লা(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।। নারায়ণগঞ্জের ফতুল্লাস্থ গাবতলা এলাকায় রেজাউল করিম মালা নামের এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত একদল ডাকাত বাড়ির জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ওই ব্যবসায়ির ছেলে ও পুত্রবধূর হাত-পা বেঁধে এলোপাথাড়ি মারধর করে। এ সময় তাদের হাতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদঅর্থ ৭ লাখ টাকা
বিসিএসের প্রশ্নফাঁসে জড়িত থাকায় বিজি প্রেসের ২ কর্মচারী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক।। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন- বিজি প্রেসের পোটার মো. মজনু মিয়া (৫৯) ও বাইন্ডার মো. আকরাম হোসেন (৪৭)। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,



































































































