সর্বশেষ:-
গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে আ’লীগ-যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের ৮ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশের দাবি, নাশকতা ও অন্যান্য অভিযোগে এই কার্যক্রম চালানো হয়েছে। গ্রেফতার কার্যক্রম বুধবার বিকেল থেকে ভোর রাত পর্যন্ত গাইবান্ধা জেলা সদর, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি; স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ প্রতিবেদক।। দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বললেই চলে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের প্রানকেন্দ্র চাষাড়াস্থ বিকেএমইএ’র প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার।। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রবিউল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরীর গলাচিপা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
বিজয় দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদক।। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। জাতির গৌরব গাথা ইতিহাসের এক স্মরণীয় দিন। মহান বিজয় দিবস ও শহীদদের স্মরণে মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১টি তোপধ্বনি মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় বিজয়স্তম্ভে জেলা পুলিশের উদ্যোগে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার(এসপি) মোঃ মিজানুর রহমান মুন্সি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা ও কর্মচারী,
মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী
বিশেষ প্রতিবেদক।। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। জাতির গৌরব গাথা ইতিহাসের এক স্মরণীয় দিন। মহান বিজয় দিবস ও শহীদদের স্মরণে মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১টি তোপধ্বনি মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় বিজয়স্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক রায়হান কবির(ডিসি), পুলিশ সুপার(এসপি)মোঃ মিজানুর রহমান মুন্সি, প্রশাসনের উর্ধ্বতন
আপনাদের আত্মত্যাগের কারনেই, আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি: এসপি
অনলাইন নিউজ ডেস্ক।। ‘নারায়ণগঞ্জের প্রধান সমস্যা মাদক’- বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসন মন্তব্য করেন।
শরণখোলায় রহস্যজনকভাবে যুবকের মৃত্যু, পুকুর থেকে লাশ উদ্ধার
শরনখোলা প্রতিনিধি।। বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে সাব্বির হাওলাদার (২৫) নামের এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে নিজ বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাব্বির হাওলাদার রতিয়া রাজাপুর গ্রামের ইউনূস হাওলাদারের ছেলে। নিহতের বাবা ইউনূস হাওলাদার বলেন, সোমবার
মৌলভীবাজারে বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা
মৌলভীবাজার প্রতিনিধি: মহান বিজয় দিবসে শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। আজ মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে নিজের নামে জায়গা করে নেয়। দিবসটি উপলক্ষে সকালে
ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর ট্রোল প্লাজার সামনে মোটরসাইকেল-পিকআপের মধ্যে সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদ উদ্দিন। তারা দুইজনই পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস
অনলাইন নিউজ ডেস্ক।। আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি জাতি। লাখো



































































































