ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
ফিফা বিশ্বকাপের লাইভ ম্যাচ দেখাবে দেশীয় তিন টিভি চ্যানেল পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার, কোনো হতাহত নেই ফের পদ্মা নদীতে পরে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধান আলী আকবর খানের পদত্যাগ রেখা গুনের প্রয়াণে নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের গভীর শোক টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক-৪ আইভীর বাড়ির সামনে পুলিশের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন মোহাম্মদপুরে এসে ছিনতাই শেষে, নারায়ণগঞ্জে ফিরে যেতেন চক্রটি অসহনীয় দাবদাহে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন দীর্ঘ এক বছর পর কারামুক্ত হয়ে নিজ কুটিরে ফিরলেন আইভী মার্কিন শিশু অপহরণচেষ্টা: টেকনাফে গ্রেপ্তার-৩ জুড়ীতে বজ্রপাতে প্রান গেল ১৪টি প্রানীর কুষ্টিয়ায় বালু অপসারণকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহত মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ অবশেষে কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক মেয়র আইভী ব্যাটারিচালিত অটোরিকশা মহানগরের বাইরে সরানোর চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর শিগ্রই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে রাজধানীজুড়ে অব্যাহত থাকবে তীব্র দাবদাহ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা খানজাহান আলী মাজারের দিঘিতে এবার এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন আসছে বাজেটে অটোরিকশা থেকে হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের চিন্তা রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা দেশে ফের বাড়ল জ্বালানি তেলের দাম নারায়ণগঞ্জে সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েক এলাকায় জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার শ্রীমঙ্গলে একই দিনে দুই শিশু পানিতে ডুবে মৃত্যু না’গঞ্জে ‘‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’’ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত উপকরণ বিতরণ টেকনাফে ১৬-এপিবিএন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি নারায়ণগঞ্জে যাত্রীবেশে গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার-১ শনিবারও খোলা থাকবে সরকারি-বেসরকারি ব্যাংক, লেনদেনের সময় কখন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ যুবক আটক সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১ম পর্যায়ে ১৩ হাটের ইজারা পেলেন যাঁরা নারায়নগঞ্জ সদর উপজেলায় বিশৃঙ্খলা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ​সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দ্রুত বিচার নিশ্চিত নিষ্পত্তির মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে: রায়হান কবির নারায়ণগঞ্জ সদরে এবার ১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র বিক্রি স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি আসন্ন ঈদুল আজহায় এবার সংবাদপত্রে ছুটি ৫ দিন চেম্বার আদালতেও আইভির জামিন, মুক্তিতে এখন আর বাধা নেই ঈদুল আজহার তারিখ জানাল সৌদিআরব, বাংলাদেশে কবে আগামী ১৯ মে থেকে নারায়ণগঞ্জে শুরু ‘ভূমিসেবা মেলা নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী আতিকুল হত্যাকান্ডের রহস্য উদঘাটন প্রিমিয়ার ব্যাংকে না’গঞ্জ শাখায় বিশাল অংকের ‘অর্থ আত্মসাত করেছেন ব্যাংক কর্মকর্তারা টেকনাফে ৪’শ জেলে পরিবারের মাঝে বিজিবির খাদ্য সহায়তা টেকনাফ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্রিটেনের কাউন্সিলর নির্বাচনে মৌলভীবাজারের ৮জন নির্বাচিত  নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাছির হত্যা মামলায় আসামি-১০, গ্রেপ্তার-৪ যোগদানের মাত্র সাত দিনের মধ্যে মৌলভীবাজার এসপি প্রত্যাহার মৌলভীবাজারে নিখোঁজের তিনদিন পর মিললো যুবকের কাঁটা লাশ নারায়ণগঞ্জে লিকেজ থেকে বিস্ফোরণ: পাঁচজনের কেউই আর বেচে নেই গাজীপুরে পাঁচ খুন: হত্যাকারী সেই ফোরকানকে নিয়ে নতুন চাঞ্চল্যকর মোড় চট্টগ্রামে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজায় নিষিদ্ধ আ’লীগের মিছিল, স্লোগান টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ ঢাকাগামী লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা, আটক-২ নারায়ণগঞ্জে আবারও খূন: এবার ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা কমলগঞ্জে শুক্লা সিনহা নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে মানবপাচারকারী চক্রের মূল হোতা শাকের মাঝি আটক কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার শ্রীমঙ্গলে দিনের আলোয় প্রকাশ্যে ছিনতাই সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই অপরাধ দমন ও মাদক নির্মূলে পুরস্কৃত নারায়ণগঞ্জ র‍্যাব-১১ চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নিথর দেহ গাজীপুরে নৃশংস ৫ খু/ন: ময়নাতদন্তে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য ঢাকা মেডিকেলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ফের আইভীর জামিন স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ’সহ ইয়াবা জব্দ নারায়ণগঞ্জে ফের গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের দগ্ধ-৫ পরকীয়া সন্দেহের জেরে ইয়াছিনকে শ্বাসরোধে হত্যা: পিবিআই ১০ মামলায় আইভীর জামিন পূর্ণবহাল, মুক্তিতে আপাতত কোনও বাধা নেই মরদেহের ওপর রাখা চিরকুটে মিলল পরকীয়া ও অর্থ আত্মসাতের অভিযোগ গাজীপুরে নারী ও শিশুসহ ৫ লোমহর্ষক খুনের ঘটনায় জানা গেছে চাঞ্চল্যকর তথ্য নাসিক কোরবানির হাট: এবার বসবে ২৩টি পশুর হাট গাজীপুরে নির্মম হত্যাযজ্ঞ: একই পরিবারের দুজনসহ ৫ জনকে গলা কেটে হত্যা আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী নারায়ণগঞ্জে বাল্কহেড-নৌযানের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে টানা ৭ দিনের ছুটি নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ অভিযান, ৭ জনের কারাদণ্ড মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শতাধিক বসতবাড়ি লন্ডভন্ড পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা: কুষ্টিয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি কক্সবাজারে র‍্যাবের অভিযানে ১৩ হাজার ৮’শ পিস ইয়াবাসহ আটক-১ টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ফেনসিডিলসহ আটক-১ নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘরে মিললো গার্মেন্টস কর্মীর হাত-পা বাধা গলাকাটা মরদেহ আগামী জুনের মধ্যে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত ডিসিদের জনকল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সেন্টমার্টিন-টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযান, আটক-১৩ কুষ্টিয়ায় মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে কিশোর নিহত কুষ্টিয়ায় পরিত্যক্ত কোয়ার্টার থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুলাউড়ায় নবাগত ইউএনও’র দায়িত্বে সানজিদা আক্তার সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত আলোচিত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

কূটনৈতিক রিপোর্টিংয়ে ১ম অ্যাওয়ার্ড পেলেন মৌলভীবাজারের মিজানুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৩:১৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৪২৫ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মানবজমিনের কূটনৈতিক রিপোর্টার (বিশেষ প্রতিনিধি) মৌলভীবাজারের বাসিন্দা মিজানুর রহমান কূটনৈতিক রিপোর্টিংয়ে প্রথম বিশেষ অ্যাওয়ার্ড জয় করেছেন।
‘ওয়াশিংটন দূতাবাসে মিলিয়ন ডলার চুরি, তদন্ত ফাইল গায়েব’-শিরোনামে গত জুন মাসে প্রকাশিত মানবজমিন-এর অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তাকে মর্যাদাপূর্ণ ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ-ডিকাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন তিনি। সম্প্রতি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আনাম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে অ্যাওয়ার্ডটি হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জয়ী মানবজমিন-এর সেই রিপোর্ট প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব বলেন, রিপোর্ট সাপেক্ষে তদন্ত হচ্ছে, যথাসময়ে এটা উন্মোচন করা হবে। অনুষ্ঠানে অনলাইন ক্যাটাগরিতে ঢাকা পোস্টের নজরুল ইসলাম এবং টেলিভিশন ক্যাটাগরিতে মাছরাঙার মাশরেক রাহাতও পুরস্কার পেয়েছেন।
অনুষ্ঠানে অ্যাওয়ার্ড জয়ের প্রতিক্রিয়ায় মিজানুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন এ অর্জনকে ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানে হতাহতদের প্রতি উৎসর্গ করেন। সেই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্তদের অনিয়ম, অব্যবস্থাপনা তথা দুর্নীতির বিরুদ্ধে বরাবরের মতো পেশাদারিত্বের সঙ্গে তার কলম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, কাজের এই স্বীকৃতি তাকে দেশ ও জাতির প্রতি আরও দায়বদ্ধ ও দায়িত্বশীল করেছে। জীবনভর তিনি এ অর্জনকে রক্ষা করার চেষ্টা করবেন বলেও জানান।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম, ডিকাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু বক্তব্যে রাখেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ডিকাব তার প্রতিষ্ঠার ২৬ বছরের মাথায় এবারই প্রথম মিডিয়া অ্যাওয়ার্ড চালু করেছে। তিন সদস্যের বিজ্ঞ বিচারক প্যানেলে ছিলেন-ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী এবং ডিজিটাল রাইটের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক মিরাজ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে ডিকাব মিডিয়া অ্যাওয়ার্ডে অংশগ্রহণকারী কূটনৈতিক বিটের প্রত্যেক প্রতিযোগীকে সম্মাননা প্রদান করা হয়।
সাংবাদিকতায় মিজানুর রহমান: ২০০০ সালে দেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের বহুল প্রচারিত স্থানীয় দৈনিক সিলেটের ডাক-এর প্রথম এমসি কলেজ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার সূচনায় মিজানুর রহমান গত ২৪ বছর ধরে পেশাদারিত্ব ও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। জাতীয় দৈনিক মানবজমিন-এ কাজ করছেন ২০০৫ সাল থেকে। ২০১১ সালে ভারতের তৎকালীণ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরের প্রস্তুতি সংক্রান্ত সংবাদ কভার করার মধ্য দিয়ে তার কূটনৈতিক রিপোটিংয়ের সূচনা ঘটে। এরপর থেকে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া,পাকিস্তানসহ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট করেছেন। ঢাকায় চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং দু’জন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীসহ অন্তত ২৫টি হাই প্রোফাইল সফর অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাভার করেছেন। বাংলাদেশের সবচেয়ে আলোচিত-সমালোচিত ক্যাসিনো কান্ডের আঁতুরঘর সিঙ্গাপুরে অ্যাসাইনমেন্টে ঢাকা থেকে যাওয়া একমাত্র রিপোর্টার ছিলেন তিনি।
যিনি ২০১৭ সালে ২৫শে আগেস্ট লাখো রোহিঙ্গা ঢল নামার মুহুর্তে একাধারে ১৭ দিন কক্সবাজারে ক্যাম্প এলাকায় কাটিয়েছেন এবং সিরিজ রিপোর্ট করেছেন। রোহিঙ্গা সঙ্কটের সূচনাতে ঢাকা থেকে মানবজমিন সর্বপ্রথম তারা রিপোর্টারকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়েছিল।
২০২৩ সালে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে অপতথ্য, গুজব এবং সাংবাদিকতার নীতি বিষয়ক বিশেষ ট্রেনিং এবং সার্টিফিকেট অর্জন করেন।
মিজানুর রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দক্ষিণ মহলাল এলাকায়। মৌলভীবাড়ির হোসাইন আহমদ ও আনোয়ারা বেগম দম্পতির প্রথম সন্তান তিনি।
মানবজমিনের কূটনৈতিক প্রতিবেদক (বিশেষ প্রতিনিধি) বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমানের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন, মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

কূটনৈতিক রিপোর্টিংয়ে ১ম অ্যাওয়ার্ড পেলেন মৌলভীবাজারের মিজানুর

আপডেট সময়- ০৩:১৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪