বঙ্গভবন ছাড়লেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- আপডেট সময়- ০৬:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে
অনলাইন ডিজিটাল ডেস্ক।।
পদত্যাগের দুই দিন পর রাজধানীর বঙ্গভবন ছেড়েছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন থেকে বের হয়ে গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলায় উঠেন।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেও প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেছেন সাহাবুদ্দিন।
আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। পরে একই বছরের ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন।
রাষ্ট্রপতির পূর্ণ মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় ২১ মাস আগেই তিনি দায়িত্ব ছেড়ে দেন। পেশায় আইনজীবী এই রাজনীতিক দলটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৪ জুলাই বিকেল ৫টার দিকে স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































