সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, ঢাকা, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
রাজধানীর বনানীতে তিনতলা থেকে ফেলে গৃহকর্মীকে হত্যা
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:১৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ছবিঃ সংগৃহীত
অনলাইন নিউজ ডেস্ক।।
রাজধানী ঢাকার অভিজাত এলাকার বনানীতে একটি বহুতল ভবনের তিনতলা থেকে ফেলে এক গৃহকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ রবিবার (০৮ মার্চ) অভিজাত এলাকা বনানীর একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ওই গৃহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার ভেতরে কোনো ঘটনার জেরে ওই গৃহকর্মীকে তিনতলা থেকে ফেলে দেওয়া হয়েছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































